Share this link via
Personality Websites!
477261
9413
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুরিদ হয়ে যান! اِنْ شَآءَ الله কাদেরীয়া সিলসিলার ফয়যান জারী হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সিলসিলায়ে কাদেরীয়ার ৮টি ভিত্তি
রেওয়ায়েতে রয়েছে: হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ তাঁর শাহজাদা আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ কে উপদেশ দিতে গিয়ে বললেন: বৎস! আমার এই তরিকা (অর্থাৎ সিলসিলায়ে আলিয়া কাদেরীয়া) এই (৮টি বিষয়) এর উপর নির্ভরশীল: (১): কিতাব ও সুন্নাত (২): হৃদয়ের নিরাপত্তা (৩): দানশীলতা (৪): কল্যাণকামী (৫): অপরকে কষ্ট থেকে বাঁচানো (৬): রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (৭) স্বীয় মুসলমান ভাইয়ের ভুলত্রুটি মাফ করে দেওয়া (৮): দরিদ্রতা ও অমুখাপেক্ষীতা অবলম্বন করা।(কুতুবে বাগদাদ, পৃ: ৬৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলো সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার ৮টি মৌলিক বিষয়, অর্থাৎ যে-ই কাদেরী, যে-ই আশিকে রাসূল হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর সাথে নিজের সম্পর্ক মযবুত করতে চায়, তাঁর ফয়যান পেতে চায়, তার উচিত এই ৮টি কাজ অবশ্যই করা।
তার উচিত যে জীবনের মূল ভিত্তি কুরআন ও সুন্নাতের উপর রাখা। হাদিসে পাকে রয়েছে: اِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ নিশ্চয় সবচেয়ে উত্তম কালাম হলো আল্লাহ পাকের কিতাব, কুরআনে কারীম এবং সবচেয়ে উত্তম হেদায়েত হলো হেদায়েতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। (মুসনদে ইমাম আহমদ, ৬/২৬৪, হাদিস: ১৫৩৭১)
এজন্য প্রত্যেক মুসলমানের উচিত যে, নিজের জীবনের কার্যাদির মূল ভিত্তি কুরআন ও সুন্নাতের উপর রাখা। আজকাল এটা বড় সমস্যা হয়ে গিয়েছে যে, আমাদের সমাজের লোক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami