Share this link via
Personality Websites!
477260
9413
হায়তামী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: কোনো পীরের মুরিদ এতো সৌভাগ্যবান নয়, যতো সৌভাগ্য গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর মুরিদের হয়ে থাকে।
(বাহজাতুল আসরার, পৃ: ১৯২)
* গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: কিয়ামত পর্যন্ত আমার বন্ধু, মুরিদ ও প্রিয়জন যারাই বিপদে পড়বে, আমি তার হাত ধরবো। (বাহজাতুল আসরার, পৃ: ১৯৬) * এক স্থানে বলেন: আল্লাহ পাকের ইজ্জতের কসম! আমার হাত আমার মুরিদের উপর এমনই, যেমন আসমান জমিনের উপর রয়েছে, যদি কোনো কারণে আমার মুরিদ উচ্চ মর্যাদার নাও হয় তবে আমি তো উচ্চ মর্যাদার অধিকারী। (বাহজাতুল আসরার, পৃ: ১৯৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه কাদেরী হওয়ার অনেক উপকার রয়েছে * اِنْ شَآءَ الله হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর সাথে সম্পর্ক রাখার বরকত হলো এটি যে, اَلْحَمْدُ لِلّٰه তাঁর মুরিদদের তাওবা নসীব হয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার পরামর্শ হলো, যদি আপনি কোনো কামিল পীরের কাছে বায়আত না হয়ে থাকেন আর এসব বরকত অর্জন করতে চান তবে সিলসিলায়ে আলিয়া কাদেরীতে বায়আত হয়ে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর মুরিদের মধ্যে শামিল হয়ে যান! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতে এটার বরকত নসীব হবে।
اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও কাদেরী সিলসিলায় বায়আত করিয়ে থাকেন, একইভাবে আপনার সোহরাওয়ার্দী, নক্সবন্দী ও চিশতিয়া তরিকায় বায়আত ও খেলাফত এর অনুমতি রয়েছে তবে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর প্রতি ভালোবাসার কারণে তিনি অন্যান্য সিলসিলায় নয় বরং শুধুমাত্র কাদেরী সিলসিলায় বায়আত করিয়ে থাকেন। اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পরিপূর্ণ শর্ত সম্পন্ন, যদি আপনি এখনো পর্যন্ত কোনো পীরের মুরিদ না হয়ে থাকেন তবে আমীরে আহলে সুন্নাত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami