Share this link via
Personality Websites!
477259
9413
গুনাহগার বান্দাদের ক্ষমা কিভাবে হতে পারে? সুতরাং একটি আয়াত ও হাদিসে মুবারকা শুনে নিন! আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ كُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ(۱۱۹)
(পারা: ১১, সূরা: তাওবা, আয়াত: ১১৯)
কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।
এই আয়াতে কারীমায় দেখুন! ঈমানদারগণ বলে সম্বোধন করা হয়েছে, এরপর তাকওয়া অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে, এরপর বলেছেন: সত্যবাদীদের সাথে থাকো!
প্রশ্ন হলো এটা যে, যখন ঈমানও মিলে গেছে, তাকওয়াও অর্জন করে নিয়েছে, এখন সত্যবাদীদের সঙ্গ কী দরকার? প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এটার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেন: সত্যবাদীর সাথে থাকার একটি হিকমত হলো এটা যে, (এই সত্যবাদীরা তো ক্ষমা প্রাপ্ত, এরা তো মর্যাদাবান, এমন আমল ওয়ালা যে, কিয়ামতের দিন তাদের থেকে কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে, এর সাথে সাথে) যেই সৌভাগ্যবানরা তাদের সাথী হবে, তাদেরও বেশি হিসাব হবে না, কঠিন কোনো হিসাব নেওয়া হবে না বরং এই সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখার কারণে ক্ষমা করে দেওয়া হবে।
(তাফসীরে নঈমী, পারা: ১১, সূরা: তাওবা, আয়াতের পাদটীকা: ১১৯, ১১/১১৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুরে গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ হলেন পীরদের পীর, ওলীদের ওলী। তাঁর সাথে সম্পর্ক রাখা অনেক বড় সৌভাগ্যের বিষয়। শায়খ আলী বিন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami