Share this link via
Personality Websites!
477278
9413
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১০ সেপ্টেম্বর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
বায়আত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল
* যে মুরিদ দুই পীরের মাঝে যৌথ বা দ্বিধাগ্রস্ত থাকে, সে সফল হয় না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/১৩৬) * যে পীর সুন্নী, সহীহ আকিদার আলিম, ফাসিক নয় এবং তাঁর সিলসিলা (ধারাবাহিকতা) শেষ পর্যন্ত রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত সংযুক্ত তাঁর হাতে বায়আত হওয়ার জন্য মা-বাবা কিংবা স্বামীর অনুমতির প্রয়োজন নেই। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৪) * চিঠির মাধ্যমে বায়আত হওয়া যায়। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * প্রতিনিধি (বার্তাবাহক) কিংবা চিঠির মাধ্যমে মুরিদ হওয়া সম্ভব। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * পীরের কাজ ও কথার ওপর আপত্তি (প্রতিবাদ) করা চরম হারাম এবং উভয় জাহানের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৮) * মুরিদ যে ফয়েয বা আধ্যাত্মিক উপকার পায়, তা বাহ্যিকভাবে যেকোনো বুযুর্গ বা মাযারের বুযুর্গের কাছ থেকেই আসুক না কেন তা নিজের কামিল মূর্শিদেরই ফয়েয বলে মনে করা উচিত। (আদাবে মূর্শিদে কামিল, পৃ: ৯৮) * মুরিদের সর্বদা সতর্ক ও সচেতন থাকা উচিত; কারণ সামান্য অসাবধানতা ও বিয়াদবি দ্বীন ও দুনিয়ার এমন বড় ক্ষতির কারণ হতে পারে, যার হয়তো আর ক্ষতিপূরণ সম্ভব হবে না। (আদাবে মূর্শিদে কামিল, পৃ: ৭০) * হযরত যুননুন মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: “যখন কোনো মুরিদ আদবের খেয়াল রাখে না, তখন সে আবার সেখানেই ফিরে যায় যেখান থেকে সে তার পথ চলা শুরু করেছিল।”
(আর-রিসালাতুল কুশাইরিয়্যাহ, বাবুল আদব, পৃ: ৩১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami