Share this link via
Personality Websites!
477257
9413
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পাশে বসা ব্যক্তিও দুর্ভাগা থাকে না
সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: একদিন আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা رَضِیَ اللهُ عَنْہُ এর পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা رَضِیَ اللهُ عَنْہُ সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মাঝে বয়ান করছিলেন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটা দেখে খুব খুশি হলেন আর বলেন: যখন তোমাদের কোনো দল বসে তখন সেটার সাথে ততো সংখ্যক ফেরেশতাও বসে যায়, যদি তোমাদের দল سُبْحَانَ الله বলে ওই ফেরেশতারাও سُبْحَانَ الله বলে, যদি তোমরা اَلْحَمْدُ لِلّٰه বলো ওই ফেরেশতারাও اَلْحَمْدُ لِلّٰه বলে আর যদি তোমরা اَللهُ اَكْبَر বলো তবে সেই ফেরেশতারাও اَللهُ اَكْبَر বলে। এরপর ওই ফেরেশতারা স্বীয় প্রতিপালকের দরবারে উপস্থিত হয় অথচ আল্লাহ পাক তাদের চেয়েও বেশি জ্ঞাত, ফেরেশতারা বলে: হে আমাদের রব! তোমার বান্দারা তোমার পবিত্রতা বর্ণনা করছে তো আমরাও তোমার পবিত্রতা বর্ণনা করেছি, তারা তোমার মহানত্ব বর্ণনা করেছে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami