Share this link via
Personality Websites!
477274
9413
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে অন্যদের সাথে কল্যাণকামিতা করা এবং মুসলিমদের কষ্ট না দেওয়ার খুব সুন্দর শিক্ষা ও তাগিদ দেওয়া হয়। তাই আজ, বরং এখনই এই দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে ১২টি দ্বীনি কাজে বাস্তবভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে নেকীর দাওয়াত ছড়িয়ে দিন।
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদানকৃত “৭২টি নেক আমল”-এর মধ্যে ৫৪ নম্বর নেক আমলটি হলো: আপনি কি আজকে (ঘরে ও বাইরে) ঠাট্টা-মশকরা, ব্যঙ্গ-বিদ্রূপ, মন কষ্ট দেওয়া এবং উচ্চস্বরে হাসা (অর্থাৎ খিলখিল করে হাসা) থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন? (মনে রাখবেন! শরয়ী বিনা কারণে কোনো মুসলমানের মনে কষ্ট দেওয়া কবীরা গুনাহ।) এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা মুসলমানদের কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে নেক আমল করার এবং মাদানী কাফেলায় সফর করার তাওফিক দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, বায়আত হওয়া সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি: * দুনিয়াতে কোনো সালেহ (নেককার) ব্যক্তিকে নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত, চাই শরীয়তে তাকলীদ করে হোক বা তরিকতে বায়আত হয়ে, যাতে হাশর বা পুনরুত্থান ভালো মানুষদের সাথে হয়। (আদাবে মূর্শিদ কামিল, পৃ: ১৩) * ঈমান হেফাযতের একটি মাধ্যম হলো কোনো কামিল মুর্শিদের কাছে মুরিদ হওয়া। (আদাবে মূর্শিদ কামিল, পৃ: ১২) * শর্তপূরণকারী (জামে শরীয়ত ও তরীকত) শায়খের হাতে বায়আত হওয়া মুসলমানদের ধারাবাহিক সুন্নাত, এবং এতে দ্বীন, দুনিয়া ও আখিরাতের অগণিত উপকার ও বরকত রয়েছে। (ফতোওয়ায়ে রযবীয়া,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami