Share this link via
Personality Websites!
477273
9413
কেরামের) ইজ্জত ও সম্মান করা এবং তাঁদের বিয়াদবি থেকে বেঁচে থাকা। (২) নিজের পীর ভাইদের সাথে নেক ও উত্তম আচরণ করা। (৩) ছোটদের উপদেশ দেওয়া এবং তাদের সাথে কল্যাণকামিতা অব্যাহত রাখা। (৪) পার্থিব ঝগড়া-বিবাদ পরিত্যাগ করা। (কুতুবে বাগদাদ, পৃ: ৬৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা اَلْحَمْدُ لِلّٰه কাদেরী, আর যদি কাদেরী সিলসিলায় বায়আত নাও হয়ে থাকি, তাহলেও আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে আমরা গাউসে পাকের আশিক। এগুলো হলো কাদেরী সিলসিলার ৮টি ভিত্তি: (১) প্রতিটি কাজ কুরআন ও সুন্নাহ অনুযায়ী (শরীয়তের দিকনির্দেশনায়) করা। (২) অন্তরকে হিংসা-বিদ্বেষ ইত্যাদি থেকে মুক্ত রাখা। (৩) দানশীলতা। (৪) কল্যাণকামিতা। (৫) অন্যদেরকে কষ্ট থেকে রক্ষা করা। (৬) রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। (৭) ক্ষমা ও মার্জনা করা। (৮) এবং ফকর অর্থাৎ ওলামা ও মাশায়িখদের সম্মান করা, পীর ভাইদের সাথে উত্তম আচরণ করা, ছোটদের প্রতি স্নেহ করা এবং পার্থিব ঝগড়া-বিবাদ ত্যাগ করা। আমাদের উচিত আমরা যেন এই ৮টি কাজই নিয়মিত পালন করি। اِنْ شَآءَ الله এর বরকতে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর ফয়েয ও বরকত নসীব হবে, তাঁর সাথে নিসবত (সম্পর্ক) মযবুত হবে এবং আল্লাহ পাক চাইলে তরিকা বা আধ্যাত্মিক পথে উচ্চ মর্যাদা অর্জিত হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা সিলসিলায়ে কাদেরীয়ার ৮টি ভিত্তি সম্পর্কে শুনলেন। এর মধ্যে একটি ভিত্তি হলো মুসলিমদের সাথে কল্যাণকামিতা করা এবং তাঁদের কষ্ট না দেওয়া।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami