Share this link via
Personality Websites!
477272
9413
জান্নাতে প্রবেশাধিকার মিলে গেল
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “এক ব্যক্তি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তায় একটি কাঁটাদার ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিল। আল্লাহ পাক ওই বান্দার এই কাজটি পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।”
(মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, বাব: ফজলি ইজালাতিল আজা আনিত তারিক, পৃ: ১০১১, হাদিস: ১৯১৪)
سُبْحَانَ الله! কতই না চমৎকার আমল! আল্লাহ পাক আমাদেরকে এসব নেক কাজ গ্রহণ করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার সপ্তমতম ভিত্তি হলো: ক্ষমা ও মার্জনা করা। কেউ যদি ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের কষ্ট দিয়ে ফেলে, আমাদের মন ভেঙে দেয়, তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এর বিনিময়ে বহু বরকত লাভ হবে। হাদিস শরীফে এসেছে: “যে ব্যক্তির শরীরে কোনো কষ্ট পৌঁছাল আর সে তাকে (অর্থাৎ কষ্টদানকারী মুসলমানকে) ক্ষমা করে দিল, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার গুনাহসমূহ মুছে দেন।” (তিরমিযী, কিতাবুদ দিয়াত, বাব: মা জাআ ফিল আফবি, পৃ: ৩৫৮, হাদিস: ১৩৯৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার অষ্টমতম ভিত্তি হলো “ফকর”। এখানে ফকর বলতে কী বোঝানো হয়েছে, তা স্বয়ং হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বর্ণনা করেছেন। তিনি বলেন: ফকর হলো ৪টি বিষয়ের নাম: (১) মাশায়িখের (অর্থাৎ আউলিয়া কেরাম, কামিল পীর এবং আশিকে রাসূল ওলামায়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami