Share this link via
Personality Websites!
477271
9413
রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হ্যাঁ, আমাদের মধ্যে ভালো ও মন্দ লোক কারা, তা আমাদের জানিয়ে দিন!” তিনি বললেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে-ই, যার নিকট থেকে কল্যাণের আশা করা যায় এবং তার অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায়; আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে-ই, যার নিকট থেকে কল্যাণের কোনো আশা করা যায় না এবং যার অনিষ্ট থেকেও নিরাপদে থাকা যায় না।” (তিরমিযী, কিতাবুল ফিতান, পৃ: ৫৪৪, হাদিস: ২২৬৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একটি সার্বজনীন নীতি জানিয়ে দিয়েছেন। এখন আমাদের নিজেদেরই ভেবে দেখা দরকার আমরা কি এমন যে, মানুষ আমাদের থেকে কল্যাণের আশা রাখে এবং আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকে? যদি তা-ই হয়, তবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত; আর যদি তা না হয়, তবে ভয় করা উচিত!
ষষ্ঠতম ভিত্তি: কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার ষষ্ঠতম ভিত্তি হলো: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটিও অত্যন্ত চমৎকার ও সাওয়াবপূর্ণ একটি আমল। হাদিস শরীফে এসেছে: “ঈমানের সত্তরেরও বেশি শাখা রয়েছে; তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো لَا اِلٰهَ اِلَّا الله বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।”
(মুসলিম, কিতাবুল ঈমান, বাব: বায়ানু আদাদি শুআবিল ঈমান...ইত্যাদি, পৃ: ৩৯, হাদিস: ৫৮)
এটি খুবই সহজ একটি আমল, আমাদের উচিত এই কাজটি করা। রাস্তায় চলার পথে দেখলেন কোনো পাথর পড়ে আছে, কাঁটা আছে অথবা ফলের খোসা রয়েছে যার কারণে কারো পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেটি সেখান থেকে সরিয়ে দিন!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami