Share this link via
Personality Websites!
477270
9413
কষ্ট থেকে রক্ষা করে, আল্লাহ পাক তার ওপর অশেষ কৃপা বর্ষণ করেন।
স্ত্রী তাত্ক্ষণিক আরোগ্য লাভ করলেন
ইমাম শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বর্ণনা করেন: একবার আমার স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনকি তার অবস্থা দেখে পরিবারের সদস্যরা মনে করেছিলেন এটিই তার জীবনের শেষ মুহূর্ত। আমিও ভীষণ চিন্তিত ছিলাম। এমন সময় আমি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলাম: “অমুক গর্তে একটি মাছি আছে, যেটিকে একটি বড় মাছি ধরে রেখেছে; তুমি সেই মাছিটিকে ছাড়িয়ে দাও, আমি তোমার স্ত্রীকে আরোগ্য দান করব।” ইমাম শারানী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ বলেন: আমি তৎক্ষণাৎ উঠে গর্তের কাছে গেলাম। দেখলাম সেটি খুবই সরু একটি ছিদ্র ছিল। আমি একটি খড়কুটো বা কাঠি সেই ছিদ্রের ভেতর ঢুকালাম। সত্যিই সেখানে একটি মাছি ছিল, যাকে অপর একটি বড় মাছি মুখে চেপে ধরে রেখেছিল। আমি মাছিটিকে মুক্ত করা মাত্রই আল্লাহ পাক আমার স্ত্রীকে পূর্ণ সুস্থতা ও শেফা দান করলেন। (লাওয়াকিহুল আনওয়ারিল কুদসিয়্যাহ, আল-আহদুস সাবেউ ওয়াস সাবউনা বাদাল মিআহ, খণ্ড: ১, পৃ: ৫৭৪)
سُبْحَانَ الله! একটি ছোট মাছিকে কষ্ট থেকে রক্ষা করার প্রতিদানে যদি এমন কৃপা ও অনুগ্রহ লাভ হয়, তবে ভেবে দেখুন! যখন আমরা আল্লাহ পাকের বান্দাদের কষ্ট থেকে রক্ষা করব, তখন আমরা কত না ফযিলত ও বরকত লাভ করব!
একদা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان -কে বললেন: “আমি কি তোমাদেরকে ভাল ও মন্দ লোক সম্পর্কে অবহিত করব না?” সবাই চুপ রইলেন। তিনি ৩ বার এই প্রশ্নটি পুনর্ব্যক্ত করলেন। তখন এক ব্যক্তি আরজ করলেন: “ইয়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami