Share this link via
Personality Websites!
477269
9413
(উমদাতুল কারী, কিতাবুল ইলম, বাব: কাউলুল মুহাদ্দিস...ইত্যাদি, খণ্ড: ২, পৃ: ২০, হাদিস: ৬১-এর অধীনে (সংক্ষেপিত)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা اَلْحَمْدُ لِلّٰه মুসলমান; কিন্তু একটু ভেবে দেখুন তো! আমরা কি আমাদের মুসলমান ভাইদের জন্য উপকারী? আমরা কি আমাদের মুসলমান ভাইদের শুভাকাঙ্ক্ষা করি? আফসোস! এখন তো অন্যদের মন্দ চাওয়া হয়। হ্যাঁ! সত্যি বলছি: * যে কল্যাণ চায়, সে কি গীবত বা পেছনে নিন্দা করে? অথচ আমাদের সমাজে গীবত তো একেবারেই সাধারণ বিষয়! * যে কল্যাণ চায়, সে কি চোগলখোরী (পরনিন্দা/ সংবাদ আদান-প্রদান করে ফ্যাসাদ সৃষ্টি) করে? আমাদের এখানে তো চুগলখোরীও ব্যাপক হয়ে গেছে! * যে অন্যের কল্যাণ চায়, সে হিংসা করে না। * যে কল্যাণ চায়, সে বিদ্বেষ বা শত্রুতা পোষণ করে না। * যে কল্যাণ চায়, সে খোঁটা দেয় না। * যে কল্যাণ চায়, সে কেবল নিজের স্বার্থ দেখে না; বরং অন্যদের উপকারের কথা ভাবে। কিন্তু এখন কেবল নিজের ফায়দা দেখা হয়, অন্যদের চিন্তা করার মতো মানুষ তো হাতে গোনা কয়েকজনই আছে। হায়! আমরা যদি অন্যদের কল্যাণ কামনাকারী হতে পারতাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
পঞ্চম ভিত্তি: কাউকে কষ্ট না দেওয়া
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পঞ্চম ভিত্তি হলো: کَفُّ الْاَذٰی অর্থাৎ অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এবং মানুষকে কষ্ট থেকে রক্ষা করা। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। এটি ছাড়া কোনো বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না। তাই আমাদের উচিত আমরা যেন সর্বদা অন্যদেরকে কষ্ট দেয়া থেকে রক্ষা করে চলি। যে বান্দা অন্যদের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami