Share this link via
Personality Websites!
477268
9413
দেইনি। পরিশেষে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেই এর উত্তর দিয়ে দিলেন: هِيَ النَّخْلَةُ অর্থাৎ “এটি হলো খেজুর গাছ।”
(বুখারী, কিতাবুল ইলম, বাব: কাউলুল মুহাদ্দিস: হাদ্দাসানা আও আখবারানা ওয়া আনবাআনা, পৃ: ৮৮, হাদিস: ৬১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা একটি হাদিস শরীফ শুনলাম, যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন একটি গাছের কথা উল্লেখ করেছেন, যার দৃষ্টান্ত একজন মুসলমানের মতো। আর সেই গাছটি কোনটি? খেজুর গাছ।
ওলামায়ে কেরাম এখানে একটি প্রশ্ন উত্থাপন করেছেন আর তা হলো, খেজুর গাছের মধ্যে এমন কী বিশেষত্ব রয়েছে? প্রিয় নবী রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেন একে মুসলমানের মতো গাছ বললেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওলামায়ে কেরাম বলেন: খেজুর গাছ হলো সার্বিকভাবে কল্যাণ ও ভালো কিছুর প্রতীক। এর প্রতিটি অংশ ও প্রতিটি উপাদান উপকারী ও লাভজনক: * খেজুরের পাতা দিয়ে পাটি (মাদুর) তৈরি করা হয় এবং এগুলো থেকে দড়িও বানানো হয়। * খেজুরের গুঁড়ি খুঁটি বা স্তম্ভ তৈরির কাজে ব্যবহৃত হয়। * একইভাবে খেজুরের বিচিরও অনেক উপকারিতা রয়েছে; এটি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং গুঁড়ো করে সেবন করলে চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেও অত্যন্ত উপকারী। * আর খেজুর সেটি তো অত্যন্ত উপকারী একটি ফল! ফলসমূহের মধ্যে খেজুরকে সবচেয়ে বেশি পুষ্টিকর ও উপকারী ফল হিসেবে গণ্য করা হয়। * বহু রোগের জন্য খেজুর অত্যন্ত উপকারী। * এটি কফ বের করে দেয় এবং মুখের শুষ্কতা দূর করে।
সংক্ষেপে বলতে গেলে, খেজুর গাছের উপকারিতাই কেবল উপকারিতা। ঠিক একইভাবে একজন মুমিন বান্দার উদাহরণও এমনই মুমিন বান্দাও কেবলই উপকারী হয়, তার কোনো ক্ষতি বা অনিষ্ট থাকে না; সে কেবল অন্যদের উপকারই করে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami