Share this link via
Personality Websites!
477266
9413
১২৭) আল্লাহ পাকের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: মানুষ আল্লাহ পাকের পরিবার সদৃশ (অর্থাৎ বান্দা), আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হলো সে, যে আল্লাহ পাকের পরিবারকে বেশি সহযোগিতা করে।(মাওসুআতু ইবনে আবিদ দুনিয়া, ৪/১৫৯, হাদিস: ২৪)
একজন পেরেশানগ্রস্ত গরীবের মনজয়
আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন খিযর হোসাইনী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ হতে বর্ণিত, একদিন হুযুর গাউসে আযম শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর দৃষ্টি একজন পেরেশানগ্রস্ত ফকিরের দিকে পড়ল, একজন মুসলমানকে দুঃখ ও পেরেশান অবস্থায় দেখে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ অস্থির হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন: مَا شَاْنُکَ অর্থাৎ তোমার কী হয়েছে? ফকির উত্তর দিল: হুযুর! আমি দাজলা নদীর ওপারে যেতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই, মাঝি টাকা ছাড়া আমাকে নৌকায় নিতে রাজি হচ্ছে না। মাঝির এই টাকার চিন্তাই আমার মন ভেঙ্গে গিয়েছে যে, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমাকে এই হতাশায় পড়তে হতো না।
বর্ণনাকারী বলেন: ফকির ব্যক্তিটি তখনো তার কথা শেষও করতে পারেনি, এমন সময় এক ব্যক্তি গাউসে পাকের رَحْمَۃُ اللهِ عَلَیْهِ দরবারে উপস্থিত হলো। সে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ এর খেদমতে একটি থলে উপহার হিসেবে পেশ করল। সেই থলেতে ৩০টি দিনার (অর্থাৎ স্বর্ণমুদ্রা) ছিল। গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ সেই ৩০টি দিনারের পুরো থলেটি ওই দরিদ্র লোকটিকে দিয়ে দিলেন এবং বললেন: “এই সব কয়টি দিনার মাঝিকে দিয়ে দাও এবং তাকে বলো, সে যেন ভবিষ্যতে কোনো দরিদ্র মানুষকে নদী পার করে দিতে অস্বীকার না করে।”
(বাহজাতুল আসরার, ১৯৯ পৃ:)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami