Share this link via
Personality Websites!
477265
9413
কুফর ও শিরক থেকে পবিত্র * যেই হৃদয়ে বদ-আকিদা থাকবে না * ওই হৃদয় যেটা অভ্যন্তরীণ ব্যাধি থেকে পবিত্র হয় * যার মধ্যে না ঘৃণা থাকে * আর না বিদ্বেষ * দুনিয়ার ভালোবাসা থাকে না, এমন পবিত্র হৃদয়ের অধিকারী কিয়ামতের দিন সফল হবে।
হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরজ করলাম: اَیُّ النَّاسِ اَفْضَلُ؟ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? বললেন: کُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ، صَدُوقِ اللِّسَانِ প্রত্যেক ওই বান্দা যে مَخْمُوْمُ الْقَلْب সত্যবাদী যবানের অধিকারী। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان বললেন: হে আল্লাহ পাকের রাসূল! صَدُوْقُ اللِّسَان (অর্থাৎ সত্য যবান ওয়ালা) কাকে বলে, এটা তো আমরা জানি, مَخْمُوْمُ الْقَلْب কে? বললেন: ওই মুত্তাকী লোক যার উপর কোন গুনাহ নেই, তার হৃদয়ে না অনিষ্টতা থাকবে আর না হিংসা থাকবে, এবং বিদ্বেষও থাকবে না।
(ইবনে মাজাহ, পৃ: ৬৮৪, হাদিস: ৪২১৬)
বোঝা গেল; * যার যবান সত্যবাদী হয় * মিথ্যা বলে না এবং যার হৃদয়ে হিংসা থাকে না * বিদ্বেষ থাকে না * আর না হিংসার জ্বালা থাকে * ওই বান্দা বড়ই ফযিলত ওয়ালা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে কাদেরীয়ার তৃতীয় মৌলিকত্ব হলো দানশীলতা। একবার হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ তাঁর নিজের মাদ্রাসায় বয়ান করলেন, এতে তিনি বললেন: হে সম্পদশালীরা! যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও তবে নিজেদের সম্পদের মাধ্যমে গরীবদেরকে সাহায্য করো! এরপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْهِ একটি হাদিসে পাক বললেন: (ফাতহুর রব্বানী, পৃ:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami