Share this link via
Personality Websites!
476589
9386
যখনই ওষ্ঠদ্বয় উন্মোচিত করেন, নিজের পাক জবান মুবারক নাড়ান, তাতে নিজের প্রবৃত্তির কামনার সামান্যতম অংশও অন্তর্ভুক্ত থাকে না।
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর প্রসিদ্ধ সাহাবী হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ -এর এক ছোট ভাই ছিলেন: হযরত আবু উমাইর رَضِیَ اللهُ عَنْہُ। তিনি অত্যন্ত ছোট শিশু ছিলেন এবং একটি চড়ুই পাখি পুষেছিলেন, যার সাথে তিনি খেলাধুলা করতেন। একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের বাড়িতে তাশরীফ আনলেন। তিনি এসে দেখলেন হযরত আবু উমাইর رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত বিষন্ন হয়ে বসে আছেন।
নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: "এর কী হয়েছে?" আরজ করা হলো: "ইয়া রাসূলুল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার পাখিটি মারা গেছে।" প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর মন ভালো করার জন্য সহাস্যে বললেন: یَا اَبَا عُمَیْر! مَا فَعَلَ النُّغَیْرُ অর্থাৎ "হে আবু উমাইর! তোমার সেই পাখিটির কী হলো...? (আল-আদাবুল মুফরাদ, পৃ: ২৫২, হাদিস: ৮৪৭)
এখন এটি একটি বিশেষ ঘটনা, সংক্ষিপ্ত একটি বিষয়: * রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন না * কোনো দরস (শিক্ষাদান) দিচ্ছিলেন না * কোনো নেকীর দাওয়াত প্রদান করছিলেন না * কিংবা কোনো আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষণও করা হচ্ছিল না; বরং অত্যন্ত স্বাভাবিক এক সাধারণ অবস্থা, আমাদের সমাজে যেমন মাঝেমধ্যে শিশুরা বিষন্ন ও উদাস হয় এবং আমরাও তাদের মন ভালো করার চেষ্টা করি। কিন্তু উৎসর্গিত হয়ে যাই! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেবল এক বিষন্ন শিশুর মন ভুলানো ও তাকে সান্ত্বনা দেওয়ার খাতিরে মাত্র দুটি বাক্য ইরশাদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami