Share this link via
Personality Websites!
476587
9386
এই যবান দ্বারা সর্বদা সত্যই বের হয়
‘আবু দাউদ শরীফ’ হাদিস শরীফের একটি বিখ্যাত ও নির্ভরযোগ্য গ্রন্থ। এতে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে; রাসূলে পাকের সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আমর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমার অভ্যাস ছিল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর মুখনিঃসৃত যা কিছুই শুনতাম, তা লিখে রাখতাম। কুরাইশদের কিছু লোক আমাকে বলল: "হে আব্দুল্লাহ! মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা তো পরিবর্তনশীল; * কখনো মানুষ রাগান্বিত থাকে, * আবার কখনো খুশির মেজাজে থাকে। কাজেই আপনি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর প্রতিটি কথা লিখবেন না!" তিনি বলেন: এ কথা শুনে আমি লেখা বন্ধ করে দিলাম। পরবর্তীতে আমি পুরো বিষয়টি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর দরবারে আরজ করলাম। তখন তিনি নিজের অঙ্গুলি মুবারক দিয়ে পবিত্র মুখের দিকে ইঙ্গিত করে ইরশাদ করলেন: ‘اُکْتُبْ’ (অর্থাৎ হে আব্দুল্লাহ! তুমি লিখো!)
فَوَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ، مَا يَخْرُجُ مِنْهُ ا ِلَّا حَقٌ
সেই সত্তার কসম, যাঁর কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে! এই (যবান) থেকে সত্য ছাড়া আর কিছুই বের হয় না।(আবু দাউদ, কিতাবুল ইলম, বাব: কিতাবাতুল ইলম, পৃ: ৫৭৮, হাদিস: ৩৬৪৬)
! سُبْحَانَ الله আমার আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর কালাম-ই-পাকের (পবিত্র বাণীর) কি এক অনুপম শান-মহিমা...!! * আর অন্যদিকে আমাদের মতো অযোগ্য ও নিকৃষ্ট মানুষদের অবস্থা দেখুন: * রাগান্বিত হলে আমরা আজেবাজে কথা ও গালিগালাজ বকতে শুরু করি, * খুশির মেজাজে থাকলে কী বলছি সে খেয়ালই থাকে না * কারও প্রশংসা করতে গেলে মিথ্যা অতিরঞ্জন করে প্রশংসার পঞ্চমুখ হয়ে যাই * আর কারও নিন্দা করতে লাগলে মিথ্যা অপবাদ পর্যন্ত চাপিয়ে দেই! কিন্তু কুরবান হয়ে যাই! এটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami