Share this link via
Personality Websites!
476586
9386
এবং মুখের বিভিন্ন অংশের সাথে ধাক্কা খেয়ে শব্দের রূপ ধারণ করে। অর্থাৎ আমাদের এই যে শব্দগুলো, এগুলো বুক থেকে উঠে আসা সেই বাতাস দিয়েই তৈরি হয়। আর শব্দের মধ্যকার পার্থক্য নির্ধারিত হয় মাখরাজ (উচ্চারণস্থান)-এর মাধ্যমে। * যদি সেই বাতাস গলার নিচের অংশ থেকে বের হয়, তবে ‘হামযা’ (ہمزہ) উচ্চারিত হয়। * গলার মাঝের অংশ থেকে বের হলে ‘আইন’ (ع) উচ্চারিত হয়। * জিহ্বার মূল এবং তালুর শক্ত অংশের সাথে ধাক্কা লাগলে ‘কাফ’ (کاف) উচ্চারিত হয়। * দুই ঠোঁটের ভিজা অংশ পরস্পরের সাথে স্পর্শ করলে ‘বা’ (باء) উচ্চারিত হয়। * সংক্ষেপে বলতে গেলে, মূল বিষয় হলো বুক থেকে উঠে আসা সেই বাতাস; তা দিয়েই শব্দ গঠিত হয়, তা দিয়েই বাক্য তৈরি হয় এবং তা দিয়েই কালাম (কথা) রচিত হয়। এখন চিন্তা করার বিষয় হলো, নবী আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর সিনা মুবারক (পবিত্র বুক) থেকে উঠে আসা সেই পবিত্র বাতাস যখন যবান মুবারক (পবিত্র মুখনিঃসৃত বাক্য)-এর মাধ্যমে কালামের রূপ নিয়ে নির্গত হয়, তখন সেই বাতাসে এমন প্রভাব সৃষ্টি হয় যে, মৃত তো দূরের কথা, একেবারেই নির্জীব বস্তু যাতে কখনোই প্রাণ ছিল না তাতেও প্রাণ সঞ্চারিত হয়ে যায়; তারাও সেই কালাম মুবারক শুনে প্রেমে মেতে ওঠে ও হেলেদুলে ওঠে।
এখন ভেবে দেখুন! সিনা মুবারক থেকে উঠে আসা বাতাসের যদি এই প্রভাব হয়, তবে: * মুবারক হাতসমূহের প্রভাব কেমন হবে? * সুন্দর, মনোরম আঁখিদ্বয়ের শান-মহিমা কেমন হবে? * কান মুবারকের শান কেমন হবে? * আর মুস্তফা (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পুরো শরীর মুবারকের রূপ ও সত্তার প্রভাবই বা কেমন হবে...?
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami