Share this link via
Personality Websites!
476585
9386
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত যিমাদ رَضِیَ اللهُ عَنْہُ একজন প্রাণবন্ত ব্যক্তি ছিলেন * তার মধ্যে রুহ ছিল * শ্বাসও চলছিল * শুধুমাত্র হৃদয় মৃত মরা ছিল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কালাম মুবারকের প্রভাবে তার মৃত দিল জীবিত হয়ে গেল..!! কিন্তু মনে রাখবেন! এই কালাম মুবারক শুধু মরা দিলকে জীবিত করে না বরং প্রাণহীন বস্তুর মধ্যেও প্রাণ সঞ্চার করে।
হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, বলেন: একদিন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বর মুবারকের উপর তাশরিফ নিলেন, তিনি খুতবা দিতে গিয়ে এই আয়াতে মুবারাকা তিলাওয়াত করলেন: (পারা: ২৪, সূরা: যুমার, আয়াত: ৬৭)
وَ مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ﳓ
কানযুল ঈমানের অনুবাদ: আর তারা আল্লাহর সম্মান করেনি; যেমনিভাবে করা উচিত ছিল।
অতঃপর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অত্যন্ত উদ্দীপনাময় ভঙ্গিতে মহান আল্লাহ পাকের শান ও মহিমা বর্ণনা করতে লাগলেন, তাঁর কালাম মুবারক শুনে লাকড়ির তৈরী মিম্বর মুবারকও দুলতে লাগল, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুতবা দিচ্ছিলেন আর মিম্বর দুলছিল। সুতরাং আমাদের ভয় হলো যে, না জানি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঘাতপ্রাপ্ত হন কিনা।
(ইবনে হাব্বান, ১৯৬০ পৃ:, হাদিস: ৭৩২৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয় চিন্তা করার মতো। কালাম (বাক্য বা বাণী) কাকে বলে? আমাদের বুকে, ফুসফুসের ভেতরে বাতাস থাকে। আমরা যখন কথা বলার ইচ্ছা করি, তখন সেখান থেকে সেই বাতাস উঠে আসে; তারপর গলা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami