Share this link via
Personality Websites!
476583
9386
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (!مَعَاذَ الله) উন্মাদ হয়ে গিয়েছে। জনাবে যিমাদ যখন এটা শুনলেন তো বললেন: আমি তাকে দেখবো, হতে পারে আমার মন্ত্র তাকে আরোগ্য করতে পারবে। অতএব জনাব যিমাদ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো।
! سُبْحَانَ الله সেই পবিত্র দরবারের কেমন শান...!!
জনাবে যিমাদ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে আরজ করল: আমি জ্বিন বের করার মন্ত্র জানি, আল্লাহ পাক আমার হাতে শিফাও রেখেছেন, আমি কি আপনাকে ঝাড়ফুঁক করবো...?
! اَللهُ اَكْبَر যিনি সমস্ত জাহানের বরং জ্বিনদেরও নবী, তাঁকে কিভাবে জ্বিনেরা ক্ষতি করবে!! মূলত ঝাড়ফুঁকের দরকার ছিল জনাব যিমাদের। সুতরাং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে ফুঁক দিলেন। কী ফুঁক দিলেন? রেওয়ায়েতের শব্দাবলী হলো: নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জনাব যিমাদের কথা শুনে বললেন:
اِنَّ الْحَمْدَ لِلهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَاَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَاَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
অনুবাদ: নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আমরা তাঁর প্রশংসা করি, তাঁর থেকে সাহায্য প্রার্থনা করি, যাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আর যাকে ওই দরবার থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে কেউ হেদায়েত করতে পারবে না আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নেই, তিনি এক, তাঁর কোনো সমকক্ষ নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই কয়েকটি বাক্য জনাবে যিমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার করলো, বলতে লাগল: হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এই (সুন্দর সুন্দর) শব্দগুলো আবারও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami