Share this link via
Personality Websites!
476606
9386
পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন।
(মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১০ সেপ্টেম্বর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
কথা বলার অবশিষ্টাংশ সুন্নাত ও আদবসমূহ
কথা বলার সময়, বরং যেকোনো অবস্থাতেই অট্টহাসি (উচ্চস্বরে হাসা) দেবেন না; কেননা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনোই অট্টহাসি দেননি। * সর্বদা গালাগালি ও অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকুন। গালিগালাজ করা থেকে বেঁচে থাকুন এবং মনে রাখবেন যে, শরীয়তের অনুমতি ছাড়া কোনো মুসলমানকে গালি দেওয়া সুসংহতভাবে (কঠোরভাবে) হারাম, আর অশ্লীল কথা বলা ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: ‘যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলে, তার জন্য জান্নাত হারাম।’ অশ্লীল কথার অর্থ হলো: اَلتَّعْبِیْرُ عَنِ الْاُمُوْرِ الْمُسْتَقْبِحَۃِ بِالْعِبَارَات الصَّرِیْحَۃِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami