Share this link via
Personality Websites!
476603
9386
ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসল, সে মূলত আমাকেই ভালোবাসল; আর যে আমাকে ভালোবাসল, সে জান্নাতে আমার সাথেই থাকবে। (তারিখে মদীনা দামেষ্ক, খণ্ড: ৯, পৃ: ৩৪৩)
আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ‘যখন তোমরা কোনো বান্দাকে দেখবে যে, তাকে দুনিয়াবিমুখতা ও কম কথা বলার নেয়ামত দান করা হয়েছে, তখন তার সঙ্গ ও নৈকট্য অবলম্বন করো; কারণ তাকে হিকমত (প্রজ্ঞা) দান করা হয়।’
(ইবনে মাজাহ, কিতাবুজ জুহদ, পৃ: ৬৬৭, হাদিস: ৪১০১)
হে আশিকানে রাসূল! * সর্বদা মুচকি হেসে ও প্রফুল্ল চিত্তে কথা বলুন। * মুসলমানদের মন জয় করার নিয়তে ছোটদের সাথে স্নেহপূর্ণ এবং বড়দের সাথে আদব ও সম্মানসূচক ভাষা ব্যবহার করুন; اِنْ شَآءَ الله সাওয়াবও মিলবে এবং ছোট-বড় সকলেই আপনাকে সম্মান করবে। * চিৎকার করে বা উচ্চস্বরে কথা বলা সুন্নাত নয়। * ভালো ভালো নিয়্ত সহকারে ছোট বাচ্চাদের সাথেও ‘আপনি-জনাব’ বলে কথা বলার অভ্যাস গড়ে তুলুন; এতে اِنْ شَآءَ الله আপনার চরিত্রও সুন্দর হবে এবং বাচ্চারাও আদব-শিষ্টাচার শিখবে। * কথা বলার সময় শরীরের গোপনীয় স্থান স্পর্শ করা, আঙুল দিয়ে শরীরের ময়লা ওঠানো, অন্যদের সামনে বার বার নাক স্পর্শ করা বা নাক-কানে আঙুল দেওয়া এবং ঘনঘন থুথু ফেলা শোভনীয় নয়; এতে অপরের ঘৃণা বা অস্বস্তি জাগে। * অন্যজন যতক্ষণ কথা বলেন, মনোযোগ ও ধৈর্যের সাথে শুনুন; তার কথা কেটে নিজের কথা শুরু করে দেওয়া সুন্নাত নয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami