Share this link via
Personality Websites!
476602
9386
করে নিন। নিজে পড়ুন এবং অন্যদেরকেও পড়ার জন্য অবশ্যই উৎসাহিত করুন!
নেক আমল নম্বর ১৭-এর অনুপ্রেরণা
প্রিয় ইসলামী ভাইয়েরা! সুন্দর কথাবার্তা শেখা ও চর্চা করার জন্য ভালো সঙ্গ ও ভালো পরিবেশ অত্যন্ত জরুরি। اَلْحَمْدُ لِلّٰه এই ফেতনায় ভরা যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ আল্লাহ পাকের এক বিরাট নেয়ামত। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে নিয়মিত নামাযী বানানোর পাশাপাশি সুন্দর চরিত্র ও ভালো আখলাকও শিক্ষা দেওয়া হয়। আপনারাও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান এবং ১২টি দ্বীনি কাজেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন! اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কর্তৃক প্রদত্ত ‘৭২টি নেক আমল’-এর মধ্যে ১৭ নম্বর নেক আমলটি হলো: ‘আপনি কি আজকে আপনার ঘরে ও বাইরে ছোট-বড় সকলের সাথে সুন্দর ভঙ্গিতে অর্থাৎ ‘আপনি-জনাব’ এবং জ্বি বলে কথা বলেছেন?’ এটি এমন একটি নেক আমল, যার উপর আমল করার বরকতে কেবল আমাদের কথা বলার ধরনই উন্নত হবে না, বরং আমাদের চরিত্রও সুন্দর হবে; কারণ সকলের সাথে সম্মানজনকভাবে ‘আপনি-জনাব’ বলে কথা বলা সৎ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষের দিকে এনে সুন্নাতের ফযিলত এবং জীবনের কিছু আদব ও শিষ্টাচার বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: ‘مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَـقَدْ اَحَبَّنِیْ وَ مَنْ اَحَبَّنِیْ کَانَ مَعِیَ فِی الْجَنَّۃِ’ অনুবাদ: যে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami