Share this link via
Personality Websites!
476600
9386
কিয়ামত পর্যন্তের সমস্ত খবর জানিয়ে দিয়েছেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলিম শরীফের হাদিসে রয়েছে, হযরত আবু যায়েদ رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফজরের নামায পড়ালেন, এরপর মিম্বরে তাশরীফ আনলেন এবং খুতবা শুরু করলেন। তিনি বয়ান করতেই থাকলেন, করতেই থাকলেন, এমনকি যোহরের ওয়াক্ত হয়ে গেল। তখন তিনি মিম্বর থেকে নিচে তাশরীফ আনলেন এবং যোহরের নামায আদায় করলেন। এরপর পুনরায় খুতবা শুরু করলেন, এমনকি আসরের ওয়াক্ত হয়ে গেল। তিনি নিচে তাশরীফ আনলেন এবং আসরের নামায আদায় করলেন। অতঃপর আবার খুতবা শুরু করলেন, যা মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত চলতে থাকল। সেদিন তিনি অতীতে যা কিছু ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছুই বর্ণনা করে দিয়েছেন।
(মুসলিম, কিতাবুল ফিতান, বাব: আখবারুন নাবী...ইত্যাদি, পৃ: ১১০৮, হাদিস: ২৮৯২)
সাহাবীগণ বলেন: সেই দিনের পর পরিস্থিতি এমন হয়েছিল যে, আমরা যখনই কোনো ঘটনা দেখতাম, মনে হতো যেন এই ঘটনাটি আগেও ঘটেছে। আর যখনই আমরা স্মৃতিতে একটু জোর দিতাম, তখনই মনে পড়ে যেত আহা! এটি তো সেই বিষয়, যা সেদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের আগেই জানিয়ে দিয়েছিলেন!
(ই'লামুল মুওয়াক্কি'ঈন, খণ্ড: ৪, পৃ: ১১২)
! سُبْحَانَ الله এই হাদিস শরীফে এক তো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইলমে গায়েব বা পরোক্ষ জ্ঞানের প্রকাশ ঘটেছে যে, তিনি কিয়ামত পর্যন্তের সমস্ত খবর জানেন। এরপর ভেবে দেখুন, কেবল একটি শতাব্দীর ইতিহাস লিখতে গেলেও শত শত পৃষ্ঠা লেগে যায়। আল্লামা যাহাবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, تَارِیْخُ الْاِسْلَام ‘তারিখুল ইসলাম’। এতে তিনি কেবল ৭টি শতাব্দীর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami