Share this link via
Personality Websites!
476582
9386
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
এসব শব্দাবলীর গভীরত্ব সমুদ্রের ন্যায়
একজন সাহাবী হলেন: হযরত যিমাদ বিন সা’লাবা رَضِیَ اللهُ عَنْہُ। তিনি ইসলামের প্রাথমিক সময়েই ঈমান গ্রহণ করেছিলেন বরং তিনি ওই সৌভাগ্যবান ব্যক্তি যখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নবুয়ত প্রকাশ করেননি, এর আগেই তাঁর বন্ধু ছিলেন। হযরত যিমাদ رَضِیَ اللهُ عَنْہُ ডাক্তার ছিলেন সেই যুগের পদ্ধতি অনুযায়ী ঝাড়ফুঁকও করতেন। তিনি ইয়েমেনে থাকতেন, ওখানকার লোকদের চিকিৎসা করতেন। (আল ইস্তিইয়াব, খন্ড: ২, পৃ: ৩০৩)
তাঁর ইসলামের গ্রহণ করার ঘটনা খুবই হৃদয় হৃদয়গ্রাহী ছিল। আসুন! শুনে নিই: মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, বলেন: জনাবে যিমাদ (যিনি তখন মুসলমান ছিলেন না) এবং যাদু-মন্ত্র করে জ্বিন বের করতেন, একদিন তিনি মক্কায়ে মুকাররমায় আসলেন। ওখানকার অমুসলিমরা সবার মধ্যে এটা বলে রেখেছিল যে, হযরত মুহাম্মদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami