Share this link via
Personality Websites!
476599
9386
رَضِیَ اللهُ عَنْہُمْ এর উপর ৬টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে।’ (এর মধ্যে দুটি বিষয় হলো:) (১) اُعْطِیْتُ جَوَامِعَ الْکَلِمِ আমাকে জাওয়ামি'উল কালিমের মু’জিযা দান করা হয়েছে। (২) وَ خُتِمَ بِیَ النَّبِیُّوْن এবং আমার মাধ্যমে নবুয়তের ধারাক্রম সমাপ্ত করা হয়েছে। (মুসলিম, কিতাবুল মাসাজিদ, পৃ: ১৯৪, হাদিস: ৫২৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! জাওয়ামি'উল কালিম (অর্থাৎ অল্প কথায় বিশাল অর্থ প্রকাশ করা), এটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি মহান মু’জিযা। আর اَلْحَمْدُ لِلّٰه এই মু’জিযাটি এই কথারও স্পষ্ট দলিল যে, তিনি সর্বশেষ নবী।
পূর্বে যেসব আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাশরীফ এনেছিলেন, তাঁরা কোনো নির্দিষ্ট কওম বা জাতির নবী ছিলেন এবং তাঁদের হেদায়েত ও দাওয়াতের সময়কালও ছিল নির্দিষ্ট। এরপর অন্য নবী তাশরীফ আনতেন। কিন্তু আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেহেতু সর্বশেষ নবী, তাই তিনি সমগ্র সৃষ্টির জন্য নবী। কেয়ামত পর্যন্ত কেবল তাঁরই দিক-নির্দেশনার উপর আমল করা হবে। অর্থাৎ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কিয়ামত পর্যন্ত আগমনকারী: * প্রতিটি যুগের জন্য * প্রতিটি শতাব্দীর জন্য * সর্বপ্রকার সমাজের জন্য * সমাজের সর্বস্তরের মানুষের জন্য, এবং প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য হেদায়েত ও নির্দেশনা দান করতে হতো। আর এই মহান দায়িত্বের জন্য জাগতিক সময় কতটুকু ছিল? মাত্র ২৩ বছর! এজন্য আল্লাহ পাক আপনাকে ‘জাওয়ামি'উল কালিম’-এর মু’জিযা দান করেছেন। তাঁর শান ও মর্যাদা এমনই যে, তিনি সংক্ষেপে কথা বলতেন, অথচ তার মাঝে এত অগণিত অর্থ ও ভাবগাম্ভীর্য ফুটিয়ে তুলতেন, যা কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami