Share this link via
Personality Websites!
476598
9386
যখন সেই আলিম সাহেবের ঘুম ভাঙল, তখন তিনি কী দেখলেন! যে রোগ লাখো চিকিৎসার পরও দূর হচ্ছিল না, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর সদকায় সেই রোগ একনিমেষেই বিদায় নিয়েছে, আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। (আল-বুরহান, পৃ:২৪০)
! سُبْحَانَ الله আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী অপরূপ শান ও মর্যাদা...!! এই পবিত্র যবান মুবারক থেকে যা-ই বের হয়, তা-ই বাস্তবে রূপ নেয়। রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জাহিরি ওফাতের বহু বছর পর, জাগ্রত অবস্থায় নয় বরং স্বপ্নে তাশরীফ এনে, আনুষ্ঠানিকভাবে দোয়া করার উদ্দেশ্যে নয়, কেবল ‘তাকিয়া কালাম’ (কথা বলার স্বাভাবিক অভ্যাস) হিসেবে একটি বাক্য ইরশাদ করলেন; আর স্বপ্নে বলা সেই তাকিয়া কালামের প্রভাব এমন হলো যে, ঠিক যেমনটি বলেছিলেন, সঙ্গে সঙ্গে তেমনই হয়ে গেল!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জাওয়ামি'উল কালিম দান করা হয়েছে
প্রিয় ইসলামী ভাইয়েরা! কালামে মুস্তফার এটিও একটি মু’জিযা যে, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ‘জাওয়ামি'উল কালিম’ (جَوَامِعُ الْکَلِم) দান করা হয়েছে। জাওয়ামি'উল কালিম-এর অর্থ হলো: অল্প কথায় বিশাল ও বিস্তৃত অর্থ ধারণ করা। যেমন বলা হয় ‘ঘটিতে সমুদ্র সেঁচে রাখা’ (কম কথায় গভীর কথা বলা)। ঘটি কতটুকুই বা হয়? একদম ছোট। আর সমুদ্র কত বড়! অর্থাৎ সমুদ্রের মতো বিশাল ও অগণিত কথাকে একটি ছোট্ট বাক্যে ফুটিয়ে তোলাকে ‘جَوَامِعُ الْکَلِمْ’ বলা হয়।
মুসলিম শরীফের হাদিস শরীফ রয়েছে, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: ‘আমাকে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami