Share this link via
Personality Websites!
476597
9386
হোক’, ‘তোর বেড়া পার (উদ্ধার) হোক’। এখন 'সত্য' কী জিনিস? 'নাশ' কাকে বলে? তা স্বয়ং যারা বলছেন তারাও জানেন না। ‘বেড়া পার হওয়া' কাকে বলে, হয়তো সেদিকে মনোযোগই থাকে না; কেবল কথা বলার খাতিরেই বলে দেন।
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান ও মর্যাদা এতই মুবারক যে, তিনি যদি কেবল 'তাকিয়া কালাম' (কথা বলার অভ্যাস) হিসেবেও কোনো কথা বলতেন, তাও সত্য ও বাস্তবে পরিণত হয়ে যেত। ফকিহুল আসর (অর্থাৎ যমানার অনেক বড় আলিম) মুফতি আমীন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন: এক আলিম সাহেব ছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেক চিকিৎসা করালেন, কিন্তু...!!
তাঁর রোগ কেবল বাড়তেই থাকল, বাড়তেই থাকল; এমনকি তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। একদিন তাঁর ভাগ্য জেগে উঠল, তিনি ঘুমাচ্ছিলেন; স্বপ্নে ব্যথিত হৃদয়ের শান্তি, হাসনাইনে কারীমাইনের নানাজান রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন। আলিমগণ তো আলিমই হন, পরিস্থিতি যাই হোক না কেন, তাঁরা জ্ঞানের পিপাসার্তই থাকেন। যখন সেই আলিম সাহেবের স্বপ্নে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন, তখন তিনি স্বপ্নেও ইলমের বিষয়েই জিজ্ঞাসা করলেন। একটি হাদিস শরীফ সম্পর্কে আরজ করলেন: ‘ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই হাদিসটি কি এমন (যেমনটা আমি আরজ করছি)?’
এখন এমন মুহূর্তে আমরা সাধারণত বলে থাকি: ‘আল্লাহ তোমার মঙ্গল করুন, এ বিষয়টি এমন নয়, বরং এমন।’ সুতরাং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে তাশরীফ এনে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন: ‘না...!! عَافَاکَ اللهُ আল্লাহ তোমাকে সহজতা দান করুন!, এই হাদিসটি এমন নয়।’
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami