Share this link via
Personality Websites!
476595
9386
চাদরে রেখে দাও!’ সকলেই মালামাল রেখে দিলেন। অতঃপর সেই সমস্ত মালামাল চাদরে বেঁধে আমার উপর চাপিয়ে দেওয়া হলো এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: فَاِنَّمَا اَنْتَ سَفِينَةُ (এটি বহন করো! নিশ্চয়ই তুমি সফিনা অর্থাৎ নৌকা)। (মুসনাদে ইমাম আহমদ, খণ্ড: ৯, পৃ: ১০০, হাদিস: ২২৫৫৬)
বর্ণনায় এসেছে: এই ঘটনার পর হযরত সফিনা رَضِیَ اللهُ عَنْہُ এর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, তিনি একা একটি উটের সমস্ত বোঝা একাই বহন করে ফেলতেন।
(শারহু সুনানু আবু দাউদ লি-ইবনে রাসলান, খণ্ড: ১৫, পৃ: ৪১৬, হাদিস নম্বর ৩৭৯৭-এর অধীনে)
একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর সাথে কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক জায়গায় একটি কূপ অতিক্রম করলেন, যার পানি ছিল তেতো। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞেস করলেন: ‘এর নাম কী? বলা হলো: ‘এর নাম বাইসান।’ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: بَلْ ہُوَ نُعْمَانُ (নয়...!! বরং এটি নু'মান)।
বর্ণনায় রয়েছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পবিত্র যবান মুবারক থেকে কেবল এই নামটি উচ্চারিত হওয়ার অপেক্ষা ছিল; যে কূপের পানি আগে তেতো ছিল, নাম পরিবর্তন হতেই তা মিষ্টি হয়ে গেল।
(শিফা শরীফ, আল-কিসমুল আউয়াল, আল-বাবুর রাবে', ফাসলুন ফি কারামঅতিহি...ইত্যাদি, খণ্ড: ১, পৃ: ২৩৬)
! سُبْحَانَ الله এই হলো কালামে মুস্তফার প্রভাব...!! যা বলে দেন, তেমনই হয়ে যায়। এখানে চিন্তা করার মতো বিষয় রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পানি লোনা বা তেতো তখন হয়, যখন এতে বাইর থেকে কিছু উপাদান মিশে যায়। পানির আসল রাসায়নিক সংকেত হলো H2O, অর্থাৎ দুই ভাগ হাইড্রোজেন এবং
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami