Share this link via
Personality Websites!
476594
9386
স্বস্থানে শতভাগ সত্য। এর পাশাপাশি রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর আরও একটি মহিমান্বিত শান বর্ণনা করেছেন। তিনি বলেন: هُوَ الصَّادِقُالْمَصْدُوْقُ অর্থাৎ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ‘সাদিক’ (সত্যবাদী)-ও এবং ‘মাসদুক’-ও। (বুখারী, কিতাবুত তাওহীদ, বাব: কওলুহু তা'আলা: ওয়া লাকাদ সাবাকাত কালিমাতুনা...ইত্যাদি, পৃ: ১৭৯৯, হাদিস: ৭৪৫৪) অর্থাৎ তিনি নিজেও সত্যবাদী এবং আল্লাহ পাক তাঁকে এই শানও দান করেছেন যে, তিনি যা বলে দেন, ঠিক তেমনই ঘটে থাকে।
একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, যাঁর আসল নাম কী? তা কারও জানা নেই। আল্লামা ইবনে হাজার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর নামের ব্যাপারে ২১টি মতামত (উক্তি) উল্লেখ করেছেন। অর্থাৎ তাঁর নামের ব্যাপারে এতটাই মতভেদ রয়েছে। তিনি তাঁর উপাধিতেই সুপরিচিত, আর এই উপাধি তাঁকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দান করেছিলেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেওয়া উপাধিটি তাঁর এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে, তিনি সেই নামেই প্রসিদ্ধ হয়ে যান। সেই উপাধিটি কী? উপাধিটি হলো: ‘সফিনা’।
হযরত সফিনা رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত প্রখ্যাত এক সাহাবী। তিনি এই উপাধি কেন পেয়েছিলেন? এ প্রসঙ্গে তিনি নিজেই বলেন: একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, সাথে সাহাবায়ে কেরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-ও ছিলেন। সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর নিকট যেসব মালামাল ছিল, তা বহন করতে তাঁদের কষ্ট হচ্ছিল। দয়া ও করুণার সাগর রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন এটি দেখলেন, তখন আমাকে বললেন: ‘তোমার চাদরটি বিছিয়ে দাও!’ আমি চাদর বিছিয়ে দিলাম। এরপর সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ কে বললেন: ‘সবাই নিজ নিজ মালামাল এই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami