Share this link via
Personality Websites!
476593
9386
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত যে, তিনি অহেতুক কোনো কিছু বলতেন না, যা-ই বলতেন, অর্থবহ হতো, হিকমতে পরিপূর্ণ থাকতো। অতএব আমাদের এই সুন্নাতে মুবারকার উপর আমল করা, মুখের হেফাযত করা, সর্বদা সত্য বলতে থাকা, অহেতুক ও গুনাহপূর্ণ কথাবার্তা থেকে সর্বদা বাঁচতে থাকা। * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমাকে তার চোয়ালের মধ্যবর্তী এবং দুই উরুর মধ্যবর্তী স্থান (অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান) এর নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিচ্ছি। (বুখারী, ১৫৯১ পৃ:, হাদিস: ৬৪৭৪) * এক বর্ণনায় রয়েছে: নিশ্চয় জান্নাতে এমন একটি ঘর রয়েছে যেটার বাহির থেকে ভেতরের এবং ভেতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়। একজন গ্রাম্যলোক বলল: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটা কার জন্য? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: * যে ভালো কথা বলে * খাবার আহার করায় * লাগাতার রোযা রাখে * এবং রাতে যখন লোকেরা ঘুমিয়ে যায় তখন নামায পড়ে। (তিরমিযী, ৫৯৭ পৃ:, হাদিস: ২৫২৭) * অপর এক হাদিসে রয়েছে: ভালো কথাও (সদকা)।
(বুখারী, ৭৬৮ পৃ:, হাদিস: ২৯৮৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাদিক এবং মাসদুক
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিটি কথা, প্রতিটি বাণীই সত্য, সত্য এবং সত্য। এই পবিত্র যবান মুবারক থেকে যে শব্দই উচ্চারিত হয়েছে, তা কেবল সত্যই বের হয়েছে; সত্য ছাড়া আর কিছুই বের হয়নি। এই বিষয়টি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami