Share this link via
Personality Websites!
476592
9386
ও মশকরার মজলিসও জমানো হয় * একে অপরকে লক্ষ্য করে কটু কথা বা কটূক্তিও করা হয় * অনর্থক বা ফালতু কথাবার্তাও বলা হয় * আর এভাবেই জিভের মাধ্যমে গুনাহের পাহাড় গড়ে তোলা হয়।
এটি সত্য যে, আমাদের উপর ওহী নাযিল হবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হিসেবে তাশরীফ এনেছেন, এখন কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবেন না, কারো উপর ওহী অবতীর্ণ হবে না। অর্থাৎ, যদিও আমরা ওহীর মাধ্যমে কথা বলতে পারি না, কিন্তু রবের সন্তুষ্টির জন্য তো কথা বলতে পারি...!!
আল্লাহ পাক যেসব কথায় অসন্তুষ্ট হন, সেসব কথা থেকে তো আমরা বেঁচে থাকতে পারি * যেসব কথায় আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, সেসব কথা তো আমরা বলতে পারি। কিন্তু আফসোস! আজ এক অদ্ভুত যুগ চলে এসেছে, যেসব কথায় আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, তা বলতে আমাদের লজ্জা লাগে, দ্বিধা হয় * সৎকাজের দাওয়াত দেওয়ার মধ্যে রবের সন্তুষ্টি রয়েছে কিন্তু আমরা তা করতে লজ্জা পাই * আযান দেওয়ার মধ্যে রবের সন্তুষ্টি রয়েছে, আমরা লজ্জা পাই * দ্বীনি শিক্ষা বা দরস দেওয়ার মধ্যে রবের সন্তুষ্টি রয়েছে কিন্তু আমাদের দ্বারা তা দেওয়া হয় না, দ্বিধা হয় * অন্যদিকে দেখুন! যেসব কথায় আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে, সেসব কথা মানুষ চরম নির্লজ্জতার সাথে বলে যাচ্ছে * অশ্লীল কথা বলা হচ্ছে * গালিগালাজ করা হচ্ছে * গীবত ও চোগলখুরী করা হচ্ছে * অপবাদ ও দোষারোপ করা হচ্ছে * অত্যন্ত সাহসের সাথে মিথ্যাও বলা হচ্ছে; আফসোস! এই গুনাহে ভরা কথাগুলো বলতে মানুষের লজ্জা হয় না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami