Share this link via
Personality Websites!
476591
9386
ইরশাদ করলেন: اِنِّی لَا اَقُوْلُ اِلَّا حقًّا ‘নিশ্চয়ই আমি সত্য ছাড়া আর কিছুই বলি না।’
(মুসনদে ইমাম আহমদ, খণ্ড: ৪, পৃ: ৩৩৯, হাদিস: ৮৭০৫)
! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৌতুক ও রসিকতার এক মহান শান, যেখানে কৌতুকের ছলেও তিনি যা কিছু বলেন, কেবল সত্যই বলেন। তাঁর যবান মুবারকে অসত্য কথা কখনোই আসে না।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে আমাদের জন্যও একটি দারুণ শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর কেমন মহান শান ও মহিমা!
وَ مَا یَنْطِقُ عَنِ الْهَوٰىؕ(۳)
(পারা ২৭, সূরা নাজম, আয়াত ৩)
কানযুল ঈমানের অনুবাদ: আর তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না।
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের প্রবৃত্তি চাহিদামত কথা বলতেন না। এখন ভেবে দেখুন! আমাদের অবস্থা কেমন? হয়তো আমাদের ১০০টি কথার মধ্যে ৯৯টি কথাই নিজের নফসের (কুপ্রবৃত্তির) ইচ্ছার কারণে হয়ে থাকে। * মন চাইল কথা বলি, তো কথা বলা শুরু করে দিলাম। * মন চাইল আড্ডা মারি, তো আড্ডা দেওয়া শুরু হয়ে গেল * নফস চায়, তাই আমরা ‘নিজের মুখে নিজে মিয়া মিঠু’ বনে যাই অর্থাৎ নিজের মুখে নিজের প্রশংসাই করতে শুরু করে দিই * নিজেদের গোপন নেক আমলগুলো প্রকাশ করে সেগুলো নিয়ে নিজের বড়াই বা অহংকার প্রকাশ করা শুরু করে দিই * নফস চায় বলেই মানুষ গীবত (পরনিন্দা) করে * চোগলখুরী (একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া বাঁধানো) করে * মিথ্যাও বলে * হাসি-ঠাট্টা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami