Share this link via
Personality Websites!
476590
9386
করেছিলেন; আর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর এই মহান বাণীও দ্বীনের মাঝে এত বিশাল মকাম (মর্যাদা) রাখে যে, ওলামায়ে কেরাম এই হাদিস শরীফ থেকে ৪০০টি ইলমী মাসআলা (তাত্ত্বিক বিষয় ও বিধান) বের করেছেন। (নাইলুল ইবতিহাজ, নম্বর: ৫৪১, পৃ: ৪১১)
!سُبْحَانَ الله এটাই হলো শানে কালামে মুস্তাফা...! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন শুধুমাত্র কোনো কথা বলেন, তা থেকে কেবল কোনো কাজের উৎসাহ বা অনুপ্রেরণাই পাওয়া যায় না...!! উৎসাহ তো সামান্য বিষয়, তা তো আমাদের মতো সাধারণ মানুষের বাক্য থেকেও নেওয়া যেতে পারে; এমনকি আল্লাহর ওলীগণ শিশুদের সাধারণ কথা থেকেও ইবরত বা শিক্ষণীয় বিষয় আহরণ করে থাকেন। অর্থাৎ উৎসাহ প্রদান অন্য জিনিস, আর ইলমী মাসআলা বের করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু কুরবান হয়ে যাই! মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রসিকতাপূর্ণ পবিত্র কথা থেকেও ৪০০টি ইলমী মাসআলা আহরণ করা হচ্ছে! রসিকতাযুক্ত বাণীর শান-মহিমাই যদি এমন হয়, তবে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বর মুবারকে দাঁড়িয়ে যেসব খুতবা প্রদান করতেন, সেগুলোর শান-মহিমা কেমন হবে...!!
রসিকতা ও কৌতুকের ছলেও কেবল সত্যই বলেন
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, ‘আমি তোমাদেরকে যে সংবাদই দেই, তা নিশ্চিতভাবেই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে; এতে কোনো প্রকার সন্দেহ বা সংশয় নেই।’ (মুসনদে বাযযার, খণ্ড: ১৫, পৃ: ৩৪০, হাদিস: ৮৯০০) সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আরজ করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি তো আমাদের সাথে কখনো কখনো কৌতুক ও রসিকতাও করে থাকেন? (তবে কি রসিকতাপূর্ণ সেই বাক্যগুলোও সত্য?)" তিনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami