Share this link via
Personality Websites!
476288
9369
! اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাকের অশেষ মেহেরবানী এবং সেই পরম দয়ালু রবের অসীম দয়া যে, বিগত হিজরী শতকে বেরেলীর পুণ্যভূমিতে এমন এক মর্দে কলন্দরকে সৃষ্টি করেছেন যিনি জন্মগতভাবেই ওলী ছিলেন। ইশকে রাসূল এমন স্তরের যে, তিনি আশিকদের ইমাম! জ্ঞান এমন গভীর যে, বড় বড় ওলামায়ে কেরাম তাঁর শাগরিদ বলে গণ্য হন। মুফতি হিসেবে এমন এক অনন্য উচ্চতায় যে, এ যুগে তাঁর চেয়ে বড় মুফতি চোখে পড়ে না। তিনি একাধারে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং অত্যন্ত নিখুঁত ও চমৎকার মুফাসসির ছিলেন। তাঁর নাম আহমদ রযা, মানুষ যাঁকে 'আলা হযরত' নামে চেনে। আজকের এই ফিতনাময় যুগে তাঁর নামই সত্যের পরিচয় ও মাপকাঠি।
আলা হযরতের উপর আল্লাহ পাকের অশেষ নেয়ামত
কুরআনুল কারীম আমাদের শিখিয়েছে যে, যাঁদের উপর আল্লাহ পাকের বিশেষ দ্বীনি নেয়ামত বা অনুগ্রহ বর্ষিত হয়েছে, তাঁরাই সঠিক পথের পথিক। এবার আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর ঐশ্বরিক নেয়ামতের কিছু ঝলক দেখুন: * ৪ বছর বয়সে: সাধারণ ৪ বছরের শিশুরা ঠিকমতো কথাও বলতে পারে না তোতলা করে কথা বলে, এমনকি অনেকে ফিডার বোতলেও দুধ খায়। কিন্তু আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাত্র ৪ বছর বয়সেই পুরো নাজেরা কুরআন শরীফ খতম করে ফেলেছিলেন। * ৬-৭ বছর বয়সে: সাধারণত এই বয়সে শিশুদের দুধের দাঁত ভাঙতে শুরু করে। আর আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই বয়সেই ওলামা ও মাশায়িখদের বিশাল সমাবেশে বক্তব্য প্রদান করছিলেন। (তাযকিরায়ে ইমাম আহমদ রেযা, পৃ:৩) * ৮ বছর বয়সে: সাধারণ ৮ বছরের কোনো শিশুকে কোথাও নিয়ে যেতে হলে আগেভাগে বুঝিয়ে দিতে হয় ‘বাবা! সেখানে গিয়ে দুষ্টুমি করো না।" অথচ আলা হযরত رَحْمَۃُ اللهِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami