Share this link via
Personality Websites!
476287
9369
করা হলো: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই জান্নাতী দলটি কারা? مَا اَنَاعَلَیْہِ وَ اَصْحَابِیْ অর্থাৎ "সেই দলটিই জান্নাতী হবে, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসৃত পথের উপর চলবে।"
(তিরমিযী, কিতাবুল ঈমান, পৃ:৬২২, হাদিস: ২৬৪১)
! سُبْحَانَ الله এখানেও দেখুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো স্বয়ং সত্যের মূর্ত প্রতীক; এর পাশাপাশি সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং যাঁরা তাঁদের অনুসৃত পথে চলেন, তাঁদের সত্যের পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে। এর অর্থ হলো, উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে, যাদের মধ্যে কেবল একটি দলই জান্নাতী এবং বাকি সবই জাহান্নামে যাবে। আমাদের সবার জন্য বাধ্যতামূলক হলো আমরা যেন সেই একটি জান্নাতী দলের অন্তর্ভুক্ত থাকি এবং অন্যান্য জাহান্নামীদের থেকে দূরে থাকি। এখন প্রশ্ন হলো, আমরা সেই জান্নাতী দলকে চিনব কীভাবে? ৭৩টির মধ্য থেকে সেই একটিকে কীভাবে খুঁজে বের করব? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার পরিচয় জানিয়ে দিয়ে বলেছেন: দেখে নিও! যাঁর আকিদা-বিশ্বাস আমার সাহাবীদের আকিদার মতো হবে, তাঁর অনুসরণ করো; সেই দলটিই জান্নাতী হবে।
বর্তমান যুগে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন সত্যের মাপকাঠি
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআন ও হাদিসের এসব শিক্ষা থেকে আমরা জানতে পারলাম যে, প্রতিটি যুগেই এমন ব্যক্তিত্বদের সৃষ্টি করা হয় যাঁদের উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ থাকে, যাঁরা আল্লাহ পাকের দরবারে রুজু রাখেন এবং যাঁদের আকিদা সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদার অনুরূপ। যাঁদের ঈমানী অনুভূতি, ইশকে রাসূল এবং চরিত্র ও কর্মকাণ্ডে সাহাবায়ে কেরামের ফয়েয ও বরকত সুস্পষ্ট দেখা যায় এমন উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বগণই সত্যের পরিচায়ক।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami