Share this link via
Personality Websites!
476286
9369
(পারা ২১, সূরা লুকমান, আয়াত ১৫)
কানযুল ঈমানের অনুবাদ: আর তাঁর পথে চলো, যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে।
অর্থাৎ, হে সা'দ (رَضِیَ اللهُ عَنْہُ)! তোমার মায়ের কারণে দ্বীনে ইসলাম পরিত্যাগ করো না! বরং তাঁর (আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ) পথে চলো, যিনি আমার দিকে রুজু (ধাবিত) হয়েছেন। (রুহুল মাআনী, পারা: ২১, সূরা: লুকমান, আয়াতের পাদটীকা: ১৫, ১১/১১৮, ১১৯)
এখানেও দেখুন! মহান ব্যক্তিত্বকে সামনে রাখা হয়েছে, রোল মডেল হিসেবে নির্দেশ করা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাদের এই নীতি উপহার দেওয়া হয়েছে যেকোনো যুগ হোক, যেকোনো সময় হোক, যেকোনো শতাব্দী হোক কিংবা যতই ফিতনা মাথাচাড়া দিক না কেন, খেয়াল করবে যে, আল্লাহ পাকের দিকে রুজু রাখা ব্যক্তিত্ব কে। যিনি আল্লাহর দিকে রুজু রাখেন, তাঁর অনুসরণ করো! এটিই সোজা পথ চেনার উপায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ থেকে জানা গেল যে, আল্লাহ পাক প্রতিটি যুগেই এমন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সৃষ্টি করেন, যাঁদের উপর আল্লাহ পাকের বিশেষ নেয়ামত ও অনুগ্রহ থাকে এবং যাঁরা মহান আল্লাহ পাকের দিকে রুজু রাখেন। প্রতিটি যুগে সেই মহান ব্যক্তিত্বগণই সত্যের পরিচয় ও সত্যের মাপকাঠি হন; আর তাঁদের অনুসরণকারী ব্যক্তিই সিরাতে মুস্তাকীমের সঠিক মুসাফির হতে পারে।
একটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: ‘বনী ইসরাঈল ৭২ ফেরকায় (দলে) বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। তাদের মধ্যে একটি দল জান্নাতী হবে, আর অবশিষ্ট সব দল জাহান্নামে যাবে।’ জিজ্ঞাসা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami