Share this link via
Personality Websites!
476285
9369
রবের প্রতি ধাবিত ব্যক্তিত্বগণই সত্যের মাপকাঠি
এই একই কথার আরেকটি দৃষ্টান্ত শুনুন! ইসলামের শুরুর যুগের কথা, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কালেমা পড়ার পর পরই অন্যদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। তাঁর দাওয়াতের ফলে বহু সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কালেমা পড়ে মুসলমান হন; তাঁদের মধ্যেই একজন ছিলেন হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ।
আপনারা জানেন যে, সে সময় যিনিই কালেমা পড়তেন, তাঁকেই নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হতো। মক্কার কাফেররা কষ্ট দিত কাউকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে দিত, কাউকে মারধর করে রক্তাক্ত করত, হাজারো উপায়ে নির্যাতন চালাত। এই প্রেক্ষাপটে হযরত সা'দ বিন আবী ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ এক ভিন্নধর্মী কষ্টের সম্মুখীন হলেন। তাঁর মা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি তাঁকে আবেগীয় হুমকি (ইমোশনাল ব্ল্যাকমেইল) দিলেন। মা বললেন: ‘হে সা'দ! তোমাকে এই দ্বীন ছাড়তে হবে। তুমি যদি এই দ্বীন না ছাড়ো, তবে আমি খাওয়া-দাওয়া ছেড়ে দেব এবং না খেয়ে মারা যাব! এতে করে মানুষ তোমাকে মন্দ বলবে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলে গালি দেবে।’
হযরত সা'দ বিন আবী ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ চরম পেরেশানীতে পড়ে গেলেন, এখন আমি কী করব? একদিকে মা, অন্যদিকে দ্বীন; একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। (তারিখে দামেষ্ক, ২০/৩৩১) ইরশাদ হলো:
وَّ اتَّبِـعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّۚ-
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami