Share this link via
Personality Websites!
476284
9369
কানযুল ঈমানের অনুবাদ: তবে সে তাঁদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন- অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠগণ, শহীদ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ। এরা কতই উত্তম সঙ্গী।
যেন আমাদের বলা হচ্ছে: আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর যে পথ, সেই পথে চলো এটিই সোজা পথ। সিদ্দীকীনদের পথে চলো এটিই সোজা পথ। শুহাদাদের পথে চলো এটিই সোজা পথ। সালেহীন বা নেক লোকদের পথে চলো এটিই সোজা পথ।
এখানে বোঝার বিষয়টি হলো, কুরআনুল কারীম আমাদের রোল মডেল দেখিয়েছে, কিছু ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছে এবং নির্দেশ দিয়েছে এঁদের অনুসরণ করো! এই মানুষগুলোই সত্যের মাপকাঠি এবং এঁরাই সহজ-সঠিক পথের পরিচয়।
এ থেকে জানা গেল যে, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো ইসলাম মহান ব্যক্তিত্বদের সত্যের মাপকাঠি হিসেবে নির্ধারণ করে। এখন আর কোনো নতুন নবী আসতে পারবেন না; আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -ই সর্বশেষ নবী। নবুয়তের দরজা তাঁর মাধ্যমেই বন্ধ হয়ে গেছে। কিয়ামতের কাছাকাছি সময়ে কেবল হযরত ঈসা عَلَیْہِ السَّلَام তাশরিফ আনবেন; তিনিও নতুন কোনো নবীর মর্যাদায় নয়, বরং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতী হিসেবে আসবেন। সারকথা হলো, নবুয়তের দরজা এখন কিয়ামত পর্যন্ত বন্ধ, নতুন কোনো নবী আর আসবেন না। তবে কিয়ামত পর্যন্ত সিদ্দীকীন, শুহাদা এবং সালেহীনগণ আসতেই থাকবেন। প্রতিটি যুগেই এই উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বগণই সত্যের পরিচয়; এঁদের অনুসরণকারী ব্যক্তিই সঠিক পথে প্রতিষ্ঠিত থাকে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami