Share this link via
Personality Websites!
476283
9369
ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত ফিতনা উঠতেই থাকবে। এসব ফিতনার মাঝে সত্যকে চেনার জন্য ইসলাম আমাদের কী শিক্ষা দেয়? এই শিক্ষাকে ভালোভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন। সত্য চেনার বিষয়ে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি ও আচরণ কী, তা আজ আমাদের হৃদয়ে ধারণ করার বড়ই প্রয়োজন।
সত্য চেনার ব্যাপারে ইসলামের পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি কী? কুরআনুল কারীম থেকে কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি:
অনুগ্রহপ্রাপ্ত বান্দাগণই সত্যের মাপকাঠি
প্রথম পারা, সূরা ফাতেহার ৭ নম্বর আয়াত; আর বিষয়টি হলো সিরাতে মুস্তাকীম অর্থাৎ সহজ-সঠিক পথের পরিচয়ের...!! আজ ১৫তম হিজরী শতক, আমি কীভাবে জানতে পারব যে সঠিক পথ কোনটি? কুরআনুল কারীম আমাদেরকে এর পরিচয় দান করেছে, ইরশাদ হচ্ছে:
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ﴰ
(পারা ১, সূরা ফাতিহা, আয়াত ৭)
কানযুল ঈমানের অনুবাদ: তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো।
প্রতীয়মান হলো যাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তাদের যেই রাস্তা সেটা হলো সিরাতে মুস্তাকীম, এখন ওই অনুগ্রহপ্রাপ্ত লোক কারা? পারা: ৫, সূরা: নিসা, আয়াত: ৬৯ এ আল্লাহ পাক বলেন:
فَاُولٰٓىٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَ الصِّدِّیْقِیْنَ وَ الشُّهَدَآءِ وَ الصّٰلِحِیْنَۚ-وَ حَسُنَ اُولٰٓىٕكَ رَفِیْقًاؕ(۶۹)
(পারা ৫, সূরা নিসা, আয়াত ৬৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami