Share this link via
Personality Websites!
476282
9369
গেলাম। ! اَلْحَمْدُ لِلّٰه সেদিনের পর থেকে আমি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দামান দৃঢ়ভাবে আঁকড়ে ধরলাম এবং আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর হাতে বায়আত হয়ে আত্তারী হয়ে গেলাম। দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে আজ আমার পুরো পরিবার আশিকে রাসূল হয়ে গেছে। (আলা হযরত কী ইনফিরাদী কৌশিশ, পৃ:৪৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দীদার সত্য
প্রিয় ইসলামী ভাইয়েরা! হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: مَنْ رَاٰنِي فِي الْمَنَامِ فَقَدْ رَاٰنِي ، فَاِنَّ الشَّيْطَانَ لا يَتَمَثَّلُ بِمِثْلِي অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল, সে (সত্যিই) আমাকে দেখল। কেননা শয়তান আমার সুরত বা আকৃতি ধারণ করতে পারে না। (মুসনদে আহমদ, খণ্ড: ৪, পৃ: ৭০৮, হাদিস: ১০২২৬)
এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় যে, আজও যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তির প্রতি করুণা হয় এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে তাশরিফ আনেন, তবে সে প্রকৃতপক্ষে তাঁকেই দেখার সৌভাগ্য লাভ করে। আর তিনি স্বপ্নে যা নির্দেশ বা ইরশাদ করেন, তা নিঃসন্দেহে সত্য, সত্য এবং সত্যই হয়। হ্যাঁ, এর সঠিক ব্যাখ্যা (তাবীর) বোঝা আবশ্যক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! !اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় দ্বীন ইসলামই সত্য দ্বীন। কিয়ামত পর্যন্ত কেবল এই দ্বীনই থাকবে, এখন আর কোনো নতুন নবী আসবেন না এবং নতুন কোনো দ্বীনও আসবে না। আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা উচিত। বিষয়টি কিয়ামত পর্যন্ত সময়ের; বিগত প্রায় সাড়ে ১৪ শতাব্দীতে হাজারো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami