Share this link via
Personality Websites!
476305
9369
(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৭৪)
কানযুল ঈমানের অনুবাদ: হে আমাদের রব! আমাদের স্ত্রীদের এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে পরহেযগারদের ইমাম/নেতা বানাও। (মাদানী পাঞ্জেসূরা, পৃ:২৪৪)
(প্রত্যেক ফরয নামাযের পর আগে ও পরে দরূদ শরীফ সহকারে এই দোয়াটি একবার পড়ে নিন)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
৪. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami