Share this link via
Personality Websites!
476301
9369
ব্যবহারকারী হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে, না হয় তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। (মুসলিম, কিতাবুল বির ওয়াস সিলাহ্, বাব: ইস্তিহবাব মুজালাসাত... ইত্যাদি, পৃষ্ঠা: ১০৮৪, হাদিস: ৬৬৯২) * হাদিস শরীফে ইরশাদ হয়েছে: বড়দের সঙ্গ অবলম্বন করো, ওলামাদের কাছে মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করো এবং জ্ঞানীদের সাথে মেলামেশা রাখো। (আল-মু’জামুল কবীর, ২২/১২৫, হাদিস: ৩২৪) * উত্তম সঙ্গী সে-ই, যাকে দেখলে তোমাদের আল্লাহর কথা মনে পড়ে, যার কথায় তোমাদের নেক আমল বৃদ্ধি পায় এবং যার কাজ তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (আল-জামিউস সগীর, হরফুল খা, হাদিস: ৪০৬৩, পৃ: ২৪৭)
উত্তম সঙ্গের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে। সুতরাং সেগুলোর জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami