Share this link via
Personality Websites!
476300
9369
ইলমের বরকত হাসিল করেন। হাজার হাজার আশিকে রাসূল নিজ নিজ শহর ও এলাকায় সম্মিলিতভাবে মাদানী মুযাকারা দেখার আয়োজন করেন। তাছাড়া মাদানী চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া (যেমন: ইউটিউব, ফেসবুক ইত্যাদি)-র মাধ্যমে দুনিয়ার অগণিত স্থানে মাদানী মুযাকারা দেখা হয়ে থাকে। আপনিও দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে, আউলিয়ায়ে কেরামের ফয়েয হাসিল করতে, অন্তরে আশিকে রাসূলের প্রেম বৃদ্ধি করতে, দ্বীনি ইলমের আলোয় আলোকিত হতে এবং নেককার নামাযী হতে মাদানী মুযাকারায় অংশগ্রহণ করুন এবং প্রচুর নেকী অর্জন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
উত্তম সঙ্গ সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, উত্তম সঙ্গ সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর বাণী লক্ষ্য করুন: (১) তিনি ইরশাদ করেছেন: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ ‘মানুষ তার সঙ্গেই থাকবে, যাকে সে ভালোবাসে।" (মুসলিম, কিতাবুল বির... ইত্যাদি, বাব: আল-মারউ মাআ মান আহাব্বা, পৃষ্ঠা: ১০৮৮, হাদিস: ৬৬১৮) (২) তিনি ইরশাদ করেছেন: اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ ‘মানুষ তার বন্ধুর দ্বীন এবং তার চলাফেরার অনুসারী হয়। সুতরাং তোমাদের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব রাখছে।’ (আল-মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদে আবু হুরায়রা, ৩/২৩৩, হাদিস: ৮৪২৫) * ভালো ও মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হলো কস্তুরী (সুগন্ধি) বহনকারী এবং কামারের হাঁপর (যে আগুনে বাতাস দেয়) ব্যবহারকারীর মতো। কস্তুরী বহনকারী হয়তো তোমাকে এমনিতেই কিছু সুগন্ধি দিয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু কিনে নেবে, কিংবা অন্তত তার কাছ থেকে সুবাস পাবে। আর কামারের হাঁপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami