Share this link via
Personality Websites!
476299
9369
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী আলা হযরতের ফয়েযে, তাঁর বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী বর্তমান যুগের চাহিদা পূরণ করে পুরো বিশ্বে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছে এবং ক্রমাগত তা প্রসারিত করে চলেছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারাও দাওয়াতে ইসলামীর এই দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান! দ্বীনের এই মহান খেদমতে নিজের অংশ যুক্ত করুন! ! اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ হাসিল হবে।
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনী কাজ:
সাপ্তাহিক মাদানী মুযাকারা
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরাম, আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরামের ফয়েজ ও বরকত লাভ করতে, গুনাহ পরিহার করতে, নেককার নামাযী হতে এবং ঈমানের হেফাজত ও মজবুত করার ফিকির পেতে আশেকে রসূলদের দ্বীনী আন্দোলন 'দাওয়াতে ইসলামী'-র দ্বীনী পরিবেশের সাথে যুক্ত হয়ে যান! যেলী হালকার ১২টি দ্বীনী কাজেও ব্যাপকভাবে অংশগ্রহণ করুন; اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ হাসিল হবে। যেলী হালকার ১২টি দ্বীনী কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক মাদানী মুযাকারা।
! اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি মাদানী মুযাকারা পরিচালনা করেন। অর্থাৎ বিশ্বজুড়ে আশিকে রাসূলদের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর ইলম ও হিকমতে পরিপূর্ণ উত্তর প্রদান করেন, যেখানে অসংখ্য আশিকে রাসূল আন্তর্জাতিক মাদানী মারকায ‘ফয়যানে মদীনা’ (করাচী)-তে উপস্থিত হয়ে দ্বীনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami