Share this link via
Personality Websites!
476298
9369
সুন্নাত আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর দীদার লাভ করলাম। দৃশ্যটি এমন ছিল যে, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামায পড়াচ্ছেন এবং কিছু নূরানী চেহারার মানুষ মাথায় পাগড়ী শরীফ সাজিয়ে ও সাদা পোশাক পরিধান করে তাঁর পেছনে নামায আদায় করছেন।
এরপর আমার চোখ খুলে গেল। খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে, স্বপ্নে দেখানো এই সুন্নাতী বেশভূষাটি দাওয়াতে ইসলামীর লোকদের, আর তাদের আমীর হলেন মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ। পরবর্তীতে আমার আমীরে আহলে সুন্নাতের রচিত 'তাযকিরায়ে ইমাম আহমদ রেযা' রিসালাটি পড়ার সুযোগ হলো। মন তো আগেই আশ্বস্ত ছিল, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর প্রতি আমীরে আহলে সুন্নাতের ভালোবাসা দেখে আমি আরও বেশি প্রভাবিত হলাম এবং আমীরে আহলে সুন্নাতের হাতে বায়আত হয়ে আত্তারী হয়ে গেলাম। (আলা হযরত কী ইনফিরাদী কৌশিশ, পৃ:৪৬ (সংক্ষেপিত))
প্রিয় ইসলামী ভাইয়েরা! ! اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর গড়ে তোলা প্রিয় সংগঠন 'দাওয়াতে ইসলামী', যা বিশ্বজুড়ে দ্বীনের খেদমত করে যাচ্ছে এটিও মূলত আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এরই ফয়েয ও বরকত। অনেক বছর আগের কথা; ভারতের একজন প্রখ্যাত আলিমে দ্বীন আন্তর্জাতিক মাদানী মারকায ‘ফয়যানে মদীনা’-তে তাশরীফ আনলেন। যখন তিনি সিঁড়ি বেয়ে উঠে ফয়যানে মাদীনার বিশাল প্রাঙ্গণে পা রাখলেন এবং আন্তর্জাতিক মাদানী মারকাযের ভবন ও বিপুল সংখ্যক আশিকে রাসূলকে দেখলেন, তখন একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন: ‘ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দ্বীনের খেদমতের যে স্বপ্ন দেখেছিলেন, আজ আমি জাগ্রত চোখে তারই বাস্তব রূপায়ণ দেখতে পাচ্ছি। (ফয়যানে ইমামে আহলে সুন্নাত, পৃ:৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami