Share this link via
Personality Websites!
476297
9369
বলেন সেটাই ঠিক, কারণ রযা কোনো কথা কুরআন ও হাদিসের বাইরে গিয়ে বলেন না। আমরা যখন তাঁর ফতোওয়া, তাঁর রচনাবলী এবং তাঁর জীবনী অধ্যয়ন করলাম, তখন আমাদের বোধগম্য হলো যে রযার মুখ থেকে সেটাই বের হয় যা কুরআন ও হাদিস দ্বারা সমর্থিত ও সত্যায়িত। তাই রযার উপর নিজের চোখ বন্ধ করে নিন; যদি চোখ খোলেন তবে আশঙ্কা রয়েছে যে, সমস্যা তৈরি হতে পারে এবং অন্তরের চোখ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং চোখ বন্ধ করে রযার পেছনে পেছনে চলতে থাকুন ! اِنْ شَآءَ الله গাউসে পাকের দামান পর্যন্ত পৌঁছে যাবেন এবং গাউসে পাক তাঁর নানা জান, রহমতে আলামীন রাসূলে আমীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর চরণ মুবারক পর্যন্ত নিয়ে যাবেন।
(আলা হযরত আওর আমীরে আহলে সুন্নাত, পৃ:৫)
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -কে জিজ্ঞাসা করা হয়েছিল: "আলা হযরতের উপর চোখ বন্ধ রাখার অর্থ কী?" তিনি জবাবে বললেন: "এর অর্থ হলো আমরা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর উপর কোনো ধরনের সমালোচনা করি না এবং তাঁর বর্ণিত কোনো বিষয়ের উপর আমাদের কোনো সন্দেহও জাগে না। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর ব্যাপারে চোখ বন্ধ রাখার মধ্যেই শান্তি ও নিরাপত্তা নিহিত; এই দরবারে চোখ খুললে হোঁচট খাওয়ার ভয় রয়েছে। মনে রাখবেন! আমরা আলা হযরতকে আল্লাহ পাকের একজন ওলী মনে করি, নবী মনে করি না। আল্লাহ পাকের অসংখ্য আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام রয়েছেন, তাঁদেরই একজন হলেন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ।
(আলা হযরত আওর আমীরে আহলে সুন্নাত,পৃ: ৫, ৬ )
স্বপ্নে আলা হযরতের দীদার নসীব হওয়া
এক ইসলামী ভাইয়ের বর্ণনা: "এক রাতে আমি ঘুমালাম, আর যেন আমার ভাগ্য জেগে উঠল! আমি স্বপ্নে ইমামে আহলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami