Share this link via
Personality Websites!
476296
9369
কেমন? চিংড়ি খাওয়া কেমন? এই ধরনের আকর্ষণীয় মাসায়িল, যা সাধারণত সাধারণ মানুষের জানা থাকে না, সেগুলো পড়ে দারুণ তৃপ্তি পেতাম। ফতোওয়ায়ে রযবীয়া শরীফের নাম হয়তো সেই সময় শুনিওনি। যা-হোক, আল্লাহ পাক অশেষ কৃপা করেছেন যে তাঁর এক কামিল ওলী, আশিকে রাসূল এবং মহান আলিমে দ্বীন ও মুফতি-ই ইসলামের দামান দান করেছেন। আলিম ও মুফতি তো আরও অনেকেই আছেন, কিন্তু আহমদ রযার মতো কেউ নেই। বিগত দুই-চার শতাব্দীতে তাঁর মতো কারো জন্ম হয়েছে বলে আমার জানা নেই। (আলা হযরত আওর আমীরে আহলে সুন্নাত, পৃ: ৩, ৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আত্তারীগণকে, তাঁর শুভাকাঙ্ক্ষীদেরকে বরং সমস্ত আশিকে রাসূলকেই আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর দামানের সাথে যুক্ত থাকার নির্দেশ ও উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেন: ! اَلْحَمْدُ لِلّٰه আমরা আলা হযরতের দামান আঁকড়ে ধরে وَالله، بِالله، تَالله (আল্লাহ পাকের শপথ) কোনো দিন হোঁচট খাইনি। (এটি আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর অপার ভালোবাসার বহিঃপ্রকাশ, তিনি পরপর তিনবার আল্লাহর কসম খেয়ে বললেন যে, রযার দামান ধরে হোঁচট খাইনি)।তিনি আরও বলেন: বরং আমরা এই দরবারের জন্য গোটা দুনিয়াকে পরিহার করেছি। আল্লাহ করুক আলা হযরতের দামান যেন আমাদের হাত থেকে কখনো ছিটকে না যায়। তাঁর দরজা শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, কারণ ‘یَکْ دَرْگِیْر مُحْکَم گِیْر ’ (অর্থাৎ একটিই দরজা আঁকড়ে ধরো, তবে আঁকড়ে ধরো শক্তভাবে) এর শিক্ষা আলা হযরত নিজেই দিয়েছেন। 'ইহাও ঠিক, উহাও ঠিক' এমনটি নয়; বরং রযা যা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami