Share this link via
Personality Websites!
476294
9369
রযার ফয়েযকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! ! اَلْحَمْدُ لِلّٰه আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর উপর আল্লাহ পাকের এটি অনেক বড় দয়া ও অনুগ্রহ যে, এই যুগে তাঁর নাম সত্যের পরিচায়কে পরিণত হয়েছে।
এখন একটি সুন্দর কথা আরজ করি; আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেমন সত্যের পরিচায়ক, তেমনি ! اَلْحَمْدُ لِلّٰه আলা হযরতের আশিক, আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজেকে, তাঁর পুরো পরিবারকে, সমস্ত মুরিদ ও শুভাকাঙ্ক্ষীদের আলা হযরতের আশিক বানিয়ে দিয়েছেন। ! اَلْحَمْدُ لِلّٰه লাখ লাখ ইসলামী ভাই ও বোন এমন রয়েছেন, যাঁরা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর দামানের সাথে যুক্ত হওয়ার বদৌলতেই আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর পরিচয় এবং তাঁর প্রতি মুহাব্বত ও ভক্তি লাভ করেছেন।
আলা হযরতের প্রতি আমীরে আহলে সুন্নাতের ভালোবাসা
! اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-কে অত্যন্ত ভালোবাসেন, অসম্ভব মুহাব্বত করেন। জলওয়াত হোক কিংবা খলওয়াত (অর্থাৎ লোক সমাগমেই হোক বা নির্জনে), তিনি সর্বদা আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর যিকিরে খাইর (প্রশংসাসূচক আলোচনা) করতেই থাকেন। তিনি বলেন: ‘আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, যিনি একজন আল্লাহর ওলী, সত্যিকারের আশিকে রাসূল এবং আমাদের সর্বজনমান্য বুজুর্গ তাঁকে অন্তরের গভীর থেকে সম্মান ও ভালোবাসা প্রদান করা অত্যন্ত জরুরী। আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর বরকতময় বাণী হলো: اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ অর্থাৎ 'বরকত তোমাদের বুযুর্গদের সাথে রয়েছে। (ইলম ও হিকমতের ১২৫টি মাদানী ফুল, পৃ: ৭৯, ৮০) (তাযকিরায়ে আমীরে আহলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami