Share this link via
Personality Websites!
476291
9369
প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন নূর। এ যুগে 'আকিদায়ে নূর'-এর পাহাদার হলেন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা ছিল দয়াময় রব তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ‘মুখতারে কুল’ বা সর্বময় এখতিয়ার দান করেছেন। এই যুগে নবী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই ক্ষমতা ও এখতিয়ারের আকিদাকে রক্ষা করেছেন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা ছিল মহিমান্বিত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের দিন উম্মতের শাফাআত করবেন। বর্তমান যুগে এই শাফাআতের আকিদার উপর শক্ত পাহারা দিয়েছেন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা ছিল যাঁই পাওয়া যায় তা মহান আল্লাহ দান করেন, আর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা বণ্টন করেন। এই যুগে এই আকিদাকে সমুন্নত রাখা মহান ব্যক্তিত্বের নামই হলো আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ।
কেউ একজন প্রশ্ন করেছিলেন যে, মানুষ বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে পড়েছে, এখন সত্যকে কীভাবে চিনব? উত্তরদাতা অত্যন্ত চমৎকার একটি জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতী দলের পরিচয় দিয়ে জানিয়েছেন مَا اَنَاعَلَیْہِ وَ اَصْحَابِیْ অর্থাৎ ‘যারা আমি এবং আমার সাহাবীদের পথের উপর কায়েম থাকবে, তারাই জান্নাতী দল।’ বিস্তারিত আকিদা ও চিন্তাধারা তো স্বস্থানে রয়েছেই, তবে বিষয়টি সহজে বোঝার জন্য আপনার মস্তিষ্কে একটি ছোট্ট দৃষ্টান্ত ধারণ করুন! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর দিন-রাতের প্রতিনিয়তের আমল ও জপ ছিল, তাঁরা কথায় কথায় বলতেন: فِدَاکَ اُمِّیْ و اَبِیْ یَارَسُوْلَ اللہِ অর্থাৎ ‘ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার মা- বাবা আপনার কদমে উৎসর্গ হোক।’
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami