Share this link via
Personality Websites!
476290
9369
তিনি আরও বললেন: ‘অন্য সবাই তো অন্তরে নানা অনিয়ম ও জং (মরিচা) নিয়ে আসে, তাদের ঘষেমেজে তৈরি করতে হয়। কিন্তু আহমদ রযা একেবারে নির্মল, পরিচ্ছন্ন ও প্রস্তুত হৃদয় নিয়েই এসেছে। তাঁর কেবল আত্মিক সম্পর্কের (নিসবতের) প্রয়োজন ছিল।’ (ফয়যানে আ’লা হযরত, পৃ: ৩১৫-৩১৭ )
!اَللهُ اَكْبَر হে আশিকানে রাসূল! চিন্তা করে দেখুন! অন্তরের পূর্ণ পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের জন্য সুফি সাধকগণ বলেছেন যে, কমপক্ষে ৮০ বছরের কঠোর সাধনার প্রয়োজন হয়! (মলফুযাতে আ’লা হযরত, প্রথম খন্ড, পৃ:৫৯) অথচ এখানে একজন ২২ বছরের যুবক তাঁর সময়ের সর্বোচ্চ স্তরের ওলী আল্লাহর কাছ থেকে অনুমতি ও খেলাফত লাভ করছেন এবং পীরে কামেলের মকাম অর্জন করছেন। এটি আল্লাহ পাকের বিশেষ নেয়ামত ছাড়া আর কী হতে পারে?
আলা হযরত এবং সাহাবায়ে কেরামের আকিদা-বিশ্বাস
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতী দলের পরিচয় হিসেবে জানিয়েছেন যে, তাঁদের আকিদা-বিশ্বাস সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদার অনুরূপ হবে। এখন কুরআন ও হাদিসের আলোকে একদিকে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা লক্ষ্য করুন, আর অন্যদিকে মসলকে আলা হযরতকে মিলিয়ে দেখুন! তাহলেই স্পষ্ট বোঝা যাবে যে, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -ই সেই মহান ব্যক্তিত্ব, যিনি বর্তমান যুগে সত্যের পরিচায়ক ও মাপকাঠি।
কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হলো: * ইলমে গায়েব (অদৃশ্যের জ্ঞান): কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে, * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা ছিল প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মহান আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। বর্তমান যুগে এই 'ইলমে গায়েব' আকিদার প্রহরী হলেন আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ । * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকিদা ছিল আল্লাহ পাকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami